NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬ | ২০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী নিরাপদ অভিবাসনে জাতীয় কর্মপরিকল্পনা ২০২৬-২০৩০ উদ্বোধন মঙ্গলবার ঢাকা আসছেন মার্কিন নৌবহরের কমান্ডার গ্রিসে দাবানল নিয়ন্ত্রণে গিয়ে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২ কঙ্গনা আর হৃত্বিকের পুরনো বিরোধে নতুন ডালপালা সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী অভিবাসী সংকটে স্পেনের সঙ্গে ‘শেনজেন চুক্তি’ স্থগিত করল ইতালি ইরানের ওপর হামলা আপাতত স্থগিত : ট্রাম্প বিশ্বকাপের কষ্ট ভুলে মাঠে ফিরলেন মেসি, কাসেমিরোর আত্মঘাতী গোল ‘এন্ডগেম’কে পেছনে ফেলে প্রিভিউ আয়ে শীর্ষে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’
Logo
logo

গোপন সফরে ইসরাইলে তাইওয়ানের উপ-পররাষ্ট্রমন্ত্রী


খবর   প্রকাশিত:  ১১ ডিসেম্বর, ২০২৫, ১০:১২ পিএম

গোপন সফরে ইসরাইলে তাইওয়ানের উপ-পররাষ্ট্রমন্ত্রী

তাইওয়ানের উপ-পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঁসোয়া উ সম্প্রতি গোপনে ইসরাইল সফর করেছেন। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট তিনটি সূত্র ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। 

বেইজিংয়ের চাপের কারণে তাইওয়ানের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন দেশের কূটনৈতিক সম্পর্ক কিছুটা গোপনীয়ই থাকে। প্রকাশ্যে তৎপরতা খুব একটা দেখা যায় না কারণ বেইজিং তাইওয়ানকে তাদের একটি প্রদেশ হিসেবে মনে করে, কোনো স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না।

অন্যান্য বেশিরভাগ দেশের মতো, ইসরাইল কেবল আনুষ্ঠানিকভাবে বেইজিংকেই স্বীকৃতি দেয়, তাইপেইকে নয়। তবে তাইওয়ানের শীর্ষ কূটনীতিকরা প্রায়ই বিদেশ ভ্রমণ করলেও ইসরাইলের মতো দেশে তাদের ভ্রমণের ঘটনা বেশ বিরল।

তাইওয়ান ইসরাইলকে একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক অংশীদার হিসেবে দেখে এবং ২০২৩ সালের অক্টোবরে দক্ষিণ ইসরাইলে  হামাসের আক্রমণ এবং পরবর্তীকালে গাজায় যুদ্ধের পর থেকেই দেশটিকে দৃঢ় সমর্থন করে যাচ্ছে এবং তারপর থেকে তাদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পেয়েছে।

 

 

বিষয়টির সংবেদনশীলতার কারণে নাম প্রকাশ না করার শর্তে বেশ কিছু সূত্র রয়টার্সকে জানিয়েছে যে, সাম্প্রতিক সময়ে ফ্রাঁসোয়া উ ইসরাইলে  গিয়েছিলেন। দুটি সূত্র জানিয়েছে যে, তার এই সফর চলতি মাসেই হয়েছে।

তবে এই সফরে কাদের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে বা কী আলোচনা হয়েছে তার বিশদ বিবরণ দেওয়া হয়নি। এমনকি তিনি তাইওয়ানের নতুন বহু-স্তরযুক্ত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা টি-ডোম সম্পর্কেও কথা বলেছেন কি না সে বিষয়টিও নিশ্চিত নয়। তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে গত অক্টোবরে এই বিষয়টি উন্মোচন করেন যা আংশিকভাবে ইসরাইলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার আদলে তৈরি হবে।

এদিকে ফ্রাঁসোয়া উ ইসরাইল সফর করেছেন কি না সে বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এক বিবৃতিতে বলা হয়েছে, তাইওয়ান এবং ইসরাইল স্বাধীনতা এবং গণতন্ত্রের মূল্যবোধ ভাগাভাগি করে এবং বাণিজ্য, প্রযুক্তি এবং সংস্কৃতির মতো ক্ষেত্রে বাস্তবসম্মতভাবে পারস্পরিক বিনিময় এবং সহযোগিতা প্রচার অব্যাহত রাখবে। ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এই মন্তব্যের অনুরোধের কোনো জবাব দেয়নি।