NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬ | ৩০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানকে সহায়তা, রুশ ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা যুক্তরাজ্য কি ভাঙনের পথে? আত্মনিয়ন্ত্রণের দাবিতে একই মঞ্চে স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড ক্ষমতার ভারসাম্য বদলাচ্ছে, নতুন বৈশ্বিক ব্যবস্থার আহ্বান গুতেরেসের কূটনীতি থমকে যাওয়ায় হরমুজ প্রণালি বন্ধ রাখার ঘোষণা ইরানের ট্রাম্পের মেইল-ইন ভোটের বিধিনিষেধ ফের আটকালেন বিচারক রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার সিলেট যাচ্ছেন মির্জা ফখরুল আমি সব সময় প্রতিশ্রুতি রক্ষা করি : ট্রাম্প জাভা সাগরে ফেরি উল্টে ৬ জনের মৃত্যু, নিখোঁজ ১২৯ যাত্রী একই ঘটনার পুনরাবৃত্তি, চ্যাম্পিয়ন হয়েও নাকভির কাছ থেকে ট্রফি নিল না ভারতীয় দল ট্রাম্পের ৯/১১ স্মরণ, $৫,০০০ ডিভিডেন্ড প্রস্তাব
Logo
logo

বেগম রোকেয়া পদক পাচ্ছেন ঋতুপর্ণা চাকমা


খবর   প্রকাশিত:  ০৯ ডিসেম্বর, ২০২৫, ০৯:১২ এএম

বেগম রোকেয়া পদক পাচ্ছেন ঋতুপর্ণা চাকমা

বাংলাদেশে নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার স্মরণে 'মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়' প্রতিবছর বেগম রোকেয়া পদক প্রদান করে। এবার নারী শিক্ষা, শ্রম অধিকার, মানবাধিকার এবং ক্রীড়া ক্ষেত্রে অবদানের জন্য নির্বাচিত হয়েছেন যথাক্রমে ড. রুভানা রাকিব, কল্পনা আক্তার, ড. নাবিলা ইদ্রিস এবং ঋতুপর্ণা চাকমা।

ঋতুপর্ণা চাকমা বর্তমান সময়ে বাংলাদেশ জাতীয় দলের অন্যতম জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ নারী ফুটবলার। তার দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে বাংলাদেশ শক্তিশালী মিয়ানমারকে পরাজিত করে প্রথমবারের মতো এশিয়া কাপের মূল পর্বে খেলার সুযোগ পায়। এছাড়া তার জোড়া গোলেই গত বছর সাফ ফাইনালে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। সামাজিক ও পারিবারিক নানা বাধা অতিক্রম করে ঋতুপর্ণা ক্রীড়াঙ্গনের পাশাপাশি পুরো দেশেই একজন আইকন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন।

 

 

৯ ডিসেম্বর, বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যু দিবসে রোকেয়া পদক প্রদান করা হয়। এই দিনটিতে ক্রীড়াবিদদের পুরস্কৃত করা হয়নি আগে। তবে গত বছর কিংবদন্তি দাবাড়ু রাণী হামিদকে রোকেয়া পদক দেয়া হয়েছিল, আর এবার এই সম্মাননা পাচ্ছেন ঋতুপর্ণা চাকমা। মঙ্গলবার একটি বিশেষ অনুষ্ঠানে এই পদক হস্তান্তর করা হবে।

একুশে পদক, যা বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার, গত বছর নারী ফুটবল দল পেয়েছিল। এটি ছিল ক্রীড়াক্ষেত্রে নারী দল হিসেবে প্রথম একুশে পদক প্রাপ্তি, যা পূর্বে কোন ক্রীড়াবিদ বা দল পায়নি।