NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬ | ২০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী নিরাপদ অভিবাসনে জাতীয় কর্মপরিকল্পনা ২০২৬-২০৩০ উদ্বোধন মঙ্গলবার ঢাকা আসছেন মার্কিন নৌবহরের কমান্ডার গ্রিসে দাবানল নিয়ন্ত্রণে গিয়ে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২ কঙ্গনা আর হৃত্বিকের পুরনো বিরোধে নতুন ডালপালা সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী অভিবাসী সংকটে স্পেনের সঙ্গে ‘শেনজেন চুক্তি’ স্থগিত করল ইতালি ইরানের ওপর হামলা আপাতত স্থগিত : ট্রাম্প বিশ্বকাপের কষ্ট ভুলে মাঠে ফিরলেন মেসি, কাসেমিরোর আত্মঘাতী গোল ‘এন্ডগেম’কে পেছনে ফেলে প্রিভিউ আয়ে শীর্ষে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’
Logo
logo

নেইমার-বীরত্বে রক্ষা পেল সান্তোস


খবর   প্রকাশিত:  ০৮ ডিসেম্বর, ২০২৫, ১০:১২ এএম

নেইমার-বীরত্বে রক্ষা পেল সান্তোস

ব্রাজিলের সিরি’এ লিগে শেষ ম্যাচে ক্রুজেইরোকে ৩-০ গোলে হারিয়ে অবনমন এড়াল সান্তোস। চোট নিয়ে মাঠে নামা নেইমার দলকে রক্ষা করার লড়াইয়ে বড় ভূমিকা রেখেছেন।

পেলের নামের সঙ্গে জড়িয়ে থাকা সান্তোস ক্লাবের ইতিহাসে প্রথম অবনমন হয়েছিল ২০২৩ সালে, পেলের মৃত্যুর প্রায় এক বছর পর। এবার অবনমন এড়ানো ছিল ক্লাবের বড় লক্ষ্য। জানুয়ারিতে সান্তোসে ফিরে আসা নেইমার ছিলেন সেই লড়াইয়ের মূল নায়ক।

লিগের শেষ তিন ম্যাচেই প্রভাব রেখেছেন নেইমার। স্পোর্ট রেসিফের বিপক্ষে ৩-০ জয়ে করেছিলেন একটি গোল, জুভেন্তুদের বিপক্ষে করেছিলেন দুর্দান্ত হ্যাটট্রিক, আর শেষ ম্যাচে ছিলেন কার্যকর প্লেমেকার। রোববার ভিলা বেলমিরো স্টেডিয়ামে থাসিয়ানো ২৬ ও ২৮ মিনিটে, আর জোয়াও শ্মিট ৬০ মিনিটে গোল করেন। ৪৭ পয়েন্ট নিয়ে সান্তোস লিগ শেষ করে ১২তম স্থানে।

এ মৌসুমে চোটের কারণে মাত্র ১৯টি ম্যাচ খেলতে পেরেছেন নেইমার। গোল করেছেন মোট আটটি। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমি এ জন্যই ফিরে এসেছি, যতটা পারি সাহায্য করার জন্য। গত কয়েক সপ্তাহ খুব কঠিন ছিল। যারা আমাকে তুলে দাঁড় করিয়েছে, তাদের সবাইকে ধন্যবাদ। না হলে এই চোট, বিশেষ করে হাঁটুর সমস্যার কারণে আমি খেলতেই পারতাম না।’

অন্যদিকে, ফ্ল্যামেঙ্গো ইতোমধ্যে তাদের নবম ব্রাজিলিয়ান লিগ শিরোপা নিশ্চিত করেছে। সিয়ারার বিপক্ষে ১-০ জিতে তারা শিরোপা ঘরে তোলে। গত মাসে দলটি কোপা লিবার্তাদোরেসও জিতেছে।