NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬ | ২০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী নিরাপদ অভিবাসনে জাতীয় কর্মপরিকল্পনা ২০২৬-২০৩০ উদ্বোধন মঙ্গলবার ঢাকা আসছেন মার্কিন নৌবহরের কমান্ডার গ্রিসে দাবানল নিয়ন্ত্রণে গিয়ে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২ কঙ্গনা আর হৃত্বিকের পুরনো বিরোধে নতুন ডালপালা সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী অভিবাসী সংকটে স্পেনের সঙ্গে ‘শেনজেন চুক্তি’ স্থগিত করল ইতালি ইরানের ওপর হামলা আপাতত স্থগিত : ট্রাম্প বিশ্বকাপের কষ্ট ভুলে মাঠে ফিরলেন মেসি, কাসেমিরোর আত্মঘাতী গোল ‘এন্ডগেম’কে পেছনে ফেলে প্রিভিউ আয়ে শীর্ষে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’
Logo
logo

আইপিএলে আর খেলবেন না আন্দ্রে রাসেল


খবর   প্রকাশিত:  ০১ ডিসেম্বর, ২০২৫, ০৮:১২ এএম

আইপিএলে আর খেলবেন না আন্দ্রে রাসেল

আইপিএল ২০২৬ নিলামের ঠিক আগে চমকে দিলেন আন্দ্রে রাসেল। ৩৭ বছর বয়সী অলরাউন্ডার ঘোষণা করলেন, তিনি আর আইপিএলে খেলবেন না।

কলকাতা নাইট রাইডার্স তাকে ছেড়ে দেওয়ার পর তিনি আর কোনো দলে যোগ দেবেন না। বরং আগামী মৌসুমে কেকেআরে ‘পাওয়ার কোচ’ হয়ে ফিরবেন বলে জানান তিনি।

ইনস্টাগ্রামে নিজের সিদ্ধান্ত জানান রাসেল। তিনি বলেন, ‘আইপিএলে আমি দারুণ সময় কাটিয়েছি। ছক্কা মেরেছি, ম্যাচ জিতিয়েছি, এমভিপি হয়েছি।’

তিনি আরও বলেন, ‘আমি যখন এই সিদ্ধান্ত নিই, মনে হয়েছে এটাই সঠিক সময়। আমি ধীরে ধীরে ম্লান হয়ে যেতে চাই না। আমি চাই নিজের পেছনে একটা ইতিহাস, একটা দৃষ্টান্ত রেখে যেতে। ভক্তরা যখন বলে ‘কেন? তোমার তো আরও কিছু বাকি ছিল’ তখন অবসর নেওয়াই ভালো। ‘অনেক আগেই অবসর নেওয়া উচিত ছিল’—এটা শোনার আগেই সরে যাই।’

১২টি মৌসুমে রাসেল খেলেছেন ১৪০ ম্যাচ। করেছেন ২৬৫১ রান, স্ট্রাইক রেট ছিল ১৭৪.১৮। নিয়েছেন ১২৩ উইকেট। ২০১২ সালে দিল্লির হয়ে অভিষেকের পর ২০১৪ সাল থেকে স্থায়ী হন কেকেআরে। ২০১৪ ও ২০২৪ সালে দলকে শিরোপা জেতান। আইপিএলের সেরা ক্রিকেটার হয়েছিলেন ২০১৫ ও ২০১৯ মৌসুমে। এই ভূমিকায় আর দেখা যাবে না তাকে।

আগামী মৌসুমে নতুন ভূমিকায় অবতীর্ণ হবেন তিনি। ওয়েস্ট ইন্ডিয়ান এই ক্রিকেটার হবেন কলকাতা নাইট রাইডার্সের পাওয়ার কোচ।