NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
নেপালের বন্যা জলবায়ু নিয়ে বিশ্বকে আরও সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছে: জিসিএফ প্রধান বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা
Logo
logo

জেলেনস্কিকে ‘অকৃতজ্ঞ’ বললেন ট্রাম্প


খবর   প্রকাশিত:  ২৪ নভেম্বর, ২০২৫, ১০:১১ এএম

জেলেনস্কিকে ‘অকৃতজ্ঞ’ বললেন ট্রাম্প

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ‘অকৃতজ্ঞ’ হিসেবে আ্যখা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।   রোববার (২৩ নভেম্বর) সামাজিকমাধ্যম ট্রুথে একটি পোস্ট করেন ট্রাম্প, সেখানে সরাসরি জেলেনস্কির নাম উচ্চারণ না করে তাকে অকৃতজ্ঞ বলেন তিনি।

ডোনাল্ড ট্রাম্প লেখেন, ইউক্রেনের ‘নেতৃত্ব’ (যুদ্ধ বন্ধে) আমাদের প্রচেষ্টার প্রতি কোনো কৃতজ্ঞতাই প্রকাশ করেনি।’

তিনি লেখেন, ‘উত্তরাধিকারসূত্রে আমি এমন এক যুদ্ধ পেয়েছি, যেটি কখনো শুরু হওয়াই উচিত ছিল না। এটি সবার জন্য ‘‘পরাজয়জনক’’ এক যুদ্ধ। বিশেষ করে লাখ লাখ মানুষের জন্য, যারা কোনো প্রয়োজন ছাড়া মারা গেছেন।’

 

 

 

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ২৮ দফার একটি শান্তিচুক্তির প্রস্তাব দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এটি মানতে আগামী ২৭ নভেম্বর পর্যন্ত ইউক্রেনকে সময় বেঁধে দিয়েছেন ট্রাম্প।

চুক্তির খসড়ায় বলা আছে, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করতে হলে ইউক্রেনকে তাদের ভূখণ্ড ছেড়ে দিতে হবে। এমনকি যেসব ভূখণ্ড এখনো তাদের নিয়ন্ত্রণে আছে সেগুলোও ছাড়তে হবে। এছাড়া যুদ্ধের সময় যত যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে সেগুলোর কোনো বিচার না করে সাধারণ ক্ষমা ঘোষণা করা হবে বলেও চুক্তিতে উল্লেখ আছে।

এমন পরিস্থিতিতে গতকাল একটি ভিডিও বার্তা দেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেখানে তিনি বলেন, ইউক্রেন তার ইতিহাসে এখন সবচেয়ে কঠিন পরিস্থিতিতে আছে। হয় ইউক্রেনকে তার সম্মান হারাতে হবে; নয়ত এক বন্ধুকে (যুক্তরাষ্ট্র) হারাতে হবে।