NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬ | ২০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সম্পত্তি দান করলেও জীবদ্দশায় ভোগদখলের অধিকার থাকবে বাংলাদেশ-কোরিয়ার অর্থনৈতিক সম্পর্ক নতুন দিগন্ত উন্মোচন করবে : বাণিজ্যমন্ত্রী ‘ট্রাম্প প্রশাসন না থাকলে তেল শিল্প ধ্বংস হয়ে যেত’, দাবি মার্কিন প্রেসিডেন্টের এবার চেলসিতে ইংল্যান্ডের মিডফিল্ডার ‘মুসাফির ক্যাফে’ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া, তবু আসছে সিজন ২ তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী নিরাপদ অভিবাসনে জাতীয় কর্মপরিকল্পনা ২০২৬-২০৩০ উদ্বোধন মঙ্গলবার ঢাকা আসছেন মার্কিন নৌবহরের কমান্ডার গ্রিসে দাবানল নিয়ন্ত্রণে গিয়ে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২ কঙ্গনা আর হৃত্বিকের পুরনো বিরোধে নতুন ডালপালা
Logo
logo

মামদানির সঙ্গে বৈঠকের পর ভোল পালটে যা বললেন ট্রাম্প


খবর   প্রকাশিত:  ২২ নভেম্বর, ২০২৫, ১০:১১ এএম

মামদানির সঙ্গে বৈঠকের পর ভোল পালটে যা বললেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি শুক্রবার (২১ নভেম্বর) হোয়াইট হাউসে প্রথমবার মুখোমুখি বৈঠক করেন। দীর্ঘ মাস ধরে চলা তীব্র রাজনৈতিক সমালোচনা ও বিরোধিতার পর দুই নেতাই এই বৈঠকে একসঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন।

ওভাল অফিসে বৈঠক শেষে ট্রাম্প সাংবাদিকদের বলেন, তিনি (মামদানি) যত ভালো করবেন, আমি তত খুশি হব। আমরা তাকে ভালো কাজ করতে সাহায্য করব।

ট্রাম্প আরও বলেন, তার অনেক ধারণা আমার ধারণার সঙ্গে মিলে যায়। আমরা অনেক বিষয়ে একমত, যা আগে ভাবিনি।

মামদানি আগামী ১ জানুয়ারি নিউইয়র্ক সিটির মেয়রের দায়িত্ব নিচ্ছেন। তিনি বলেন, নিউইয়র্ককে আরও সাশ্রয়ী ও বাসযোগ্য করার বিষয়ে প্রেসিডেন্টের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি।

 

 

এর আগে ট্রাম্প নির্বাচনি প্রচারণায় মামদানিকে গ্রেফতার ও দেশ থেকে তাড়ানোর হুমকি পর্যন্ত দিয়েছিলেন। অন্যদিকে মামদানিও ট্রাম্পকে ‘স্বৈরশাসকের মতো আচরণ’ করার অভিযোগে অভিযুক্ত করেছিলেন। ট্রাম্প বারবার তাকে ‘কমিউনিস্ট’ বলেও আক্রমণ করেছিলেন।

তবে হোয়াইট হাউসের বৈঠকে দুই নেতা অতীতের তিক্ততা সরিয়ে রেখে নিউইয়র্কের উন্নয়ন, জনসেবা এবং মানুষের জীবনমান নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন।