NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬ | ৩১ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানকে সহায়তা, রুশ ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা যুক্তরাজ্য কি ভাঙনের পথে? আত্মনিয়ন্ত্রণের দাবিতে একই মঞ্চে স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড ক্ষমতার ভারসাম্য বদলাচ্ছে, নতুন বৈশ্বিক ব্যবস্থার আহ্বান গুতেরেসের কূটনীতি থমকে যাওয়ায় হরমুজ প্রণালি বন্ধ রাখার ঘোষণা ইরানের ট্রাম্পের মেইল-ইন ভোটের বিধিনিষেধ ফের আটকালেন বিচারক রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার সিলেট যাচ্ছেন মির্জা ফখরুল আমি সব সময় প্রতিশ্রুতি রক্ষা করি : ট্রাম্প জাভা সাগরে ফেরি উল্টে ৬ জনের মৃত্যু, নিখোঁজ ১২৯ যাত্রী একই ঘটনার পুনরাবৃত্তি, চ্যাম্পিয়ন হয়েও নাকভির কাছ থেকে ট্রফি নিল না ভারতীয় দল ট্রাম্পের ৯/১১ স্মরণ, $৫,০০০ ডিভিডেন্ড প্রস্তাব
Logo
logo

ভূমিকম্পের প্রভাবে ক্রিকেট ম্যাচ বন্ধ, ১৫০ বছরে এমন কিছু ঘটল দ্বিতীয় বার


খবর   প্রকাশিত:  ২১ নভেম্বর, ২০২৫, ০২:১১ পিএম

ভূমিকম্পের প্রভাবে ক্রিকেট ম্যাচ বন্ধ, ১৫০ বছরে এমন কিছু ঘটল দ্বিতীয় বার

বাংলাদেশ ও আয়ারল্যান্ডের টেস্ট ম্যাচে দেখা গেল এক বিরল ঘটনা। আজ ২১ নভেম্বর শুক্রবার হঠাৎ ভূমিকম্প হওয়ায় মাঠে খেলা বন্ধ হয়ে যায়। ৫.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এর প্রভাব মাঠেও পড়ে। কয়েক মিনিটের জন্য খেলা থেমে যায়।

আজ শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে এই ভূমিকম্প হয়। মিরপুর টেস্টের তৃতীয় দিনে তখন আয়ারল্যান্ড ইনিংসের ৫৬তম ওভার চলছে। মেহেদী হাসান মিরাজের সেই ওভারের দ্বিতীয় বলের পরই এই ভূমিকম্প অনুভূত হয় মাঠে। 

ভূমিকম্পের পরপর সর্বত্রই আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। ব্যতিক্রম ঘটেনি মাঠেও। গ্যালারি থেকে হুড়মুড়িয়ে নেমে যাওয়ার ঘটনাও ঘটেছে। তবে ভূমিকম্প থেমে যেতে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

খেলা শুরুর তিন ওভার পর তাইজুল ইসলাম আরও দারুণ বোলিং করেন। তিনি একই ওভারে স্টিফেন ডোহেনি ও অ্যান্ডি ম্যাকব্রাইনকে আউট করেন। আয়ারল্যান্ডের স্কোর নেমে আসে ১৭৫/৭। এতে ম্যাচে বাংলাদেশের অবস্থান আরও শক্ত হয়।

এর আগেও ক্রিকেটে এমন ঘটনা খুব কম দেখা গেছে। সর্বশেষ ঘটনা ঘটে ২০২২ সালে, যখন জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের অনূর্ধ্ব-১৯ ম্যাচে ভূমিকম্পের কারণে খেলা সাময়িক বন্ধ হয়। তখন ভূমিকম্পের মাত্রা ছিল ৫.২।

সেই ম্যাচে ধারাভাষ্যকার অ্যান্ড্রু লিওনার্ড বলেছিলেন, ‘আমরা… আমার মনে হচ্ছে আমরা এখন ভূমিকম্প অনুভব করছি। বাক্সের ভেতরে। আমরা সত্যিই ভূমিকম্প অনুভব করছি। এটা শুধু কোনো ট্রেন যাওয়ার মতো নয়, পুরো কুইন্স পার্ক ওভালের মিডিয়া সেন্টার কেঁপে উঠেছে।’