NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬ | ৩১ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানকে সহায়তা, রুশ ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা যুক্তরাজ্য কি ভাঙনের পথে? আত্মনিয়ন্ত্রণের দাবিতে একই মঞ্চে স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড ক্ষমতার ভারসাম্য বদলাচ্ছে, নতুন বৈশ্বিক ব্যবস্থার আহ্বান গুতেরেসের কূটনীতি থমকে যাওয়ায় হরমুজ প্রণালি বন্ধ রাখার ঘোষণা ইরানের ট্রাম্পের মেইল-ইন ভোটের বিধিনিষেধ ফের আটকালেন বিচারক রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার সিলেট যাচ্ছেন মির্জা ফখরুল আমি সব সময় প্রতিশ্রুতি রক্ষা করি : ট্রাম্প জাভা সাগরে ফেরি উল্টে ৬ জনের মৃত্যু, নিখোঁজ ১২৯ যাত্রী একই ঘটনার পুনরাবৃত্তি, চ্যাম্পিয়ন হয়েও নাকভির কাছ থেকে ট্রফি নিল না ভারতীয় দল ট্রাম্পের ৯/১১ স্মরণ, $৫,০০০ ডিভিডেন্ড প্রস্তাব
Logo
logo

ভয় আর নিরাপত্তাহীনতার কারণেই ভারতের এমন হার


খবর   প্রকাশিত:  ১৮ নভেম্বর, ২০২৫, ১০:১১ এএম

ভয় আর নিরাপত্তাহীনতার কারণেই ভারতের এমন হার

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে ১২৪ রানের মামুলি স্কোর তাড়ায়; ৯৩ রানে অলআউট হয়ে ৩০ রানে হেরে যায় ভারত। ঘরের মাঠে ভারতীয় ক্রিকেট দলের এমন পরাজয়ে রীতিমতো সমালোচনা হচ্ছে। 

ইডেন টেস্টের প্রথম ইনিংসে ১৫৯ রান করা দক্ষিণ আফ্রিকা, দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে করতে পারে ১৫৩ রান। আর প্রথম ইনিংসে ১৮৯ রান করা ভারত, ১২৪ রানের লক্ষ্য তাড়ায় স্রেফ ৯৩ রানে অলআউট হয়।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে এমন লজ্জাজনক হারে ক্ষুব্ধ ভারতীয় সাবেক তারকা ক্রিকেটাররা। নিজের ইউটিউব চ্যানেলে ভারতীয় সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ কাইফ বলেছেন, ‘যে খেলোয়াড়রাই মাঠে নামুক না কেন, তাদের মধ্যে ওই ভরসাটা নেই যে কেউ তার পেছনে আছে। সবাই একটা ভয় নিয়ে খেলছে, কেউ স্বাধীনতা নিয়ে খেলছে না।’

নিজের এমন কথার ব্যাখ্যাও দিয়েছেন কাইফ। এ জন্য তিনি টেনেছেন সরফরাজ খান ও সাই সুদর্শনের উদাহরণ। নিউজিল্যান্ডের বিপক্ষে ভারত হোয়াইটওয়াশ হলেও সেঞ্চুরি করেন সরফরাজ; কিন্তু অস্ট্রেলিয়ায় পরের সিরিজে দলে জায়গা পাননি। 

একই পরিণতি হয়েছে সাই সুদর্শনের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টেস্টে প্রথম ইনিংসে ৮৭ ও দ্বিতীয় ইনিংসে ৩৯ রান করেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কলকাতা টেস্টে একাদশে জায়গা পাননি। 

এই দুই ক্রিকেটারকে নিয়ে তিনি বলেছেন, ‘সেঞ্চুরি করার পরও সরফরাজের জায়গা পাকা হয়নি। সাই সুদর্শনও ৮৭ রান করে পরের ম্যাচে খেলতে পারেনি। আমার মনে হয় দলে অনেক দ্বিধা আছে …। খেলোয়াড়েরা তাদের নিজেদের ওপর বিশ্বাস রাখছে না, কেমন একটা শঙ্কায় ভুগছে। এ রকম অবস্থায় যখন এ রকম পিচে খেলবেন, তখন ভালো করতে পারবেন না।’