NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬ | ১৩ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

পররাষ্ট্রসচিব পর্যায়ে বাংলাদেশ-ব্রুনাই বৈঠক আজ


খবর   প্রকাশিত:  ০৩ নভেম্বর, ২০২৪, ০৬:১৫ এএম

>
পররাষ্ট্রসচিব পর্যায়ে বাংলাদেশ-ব্রুনাই বৈঠক আজ

প্রায় তিন বছর বিরতির পর দ্বিতীয় ফরেন অফিস কনসালটেশন (এফওসি) বৈঠকে বসছে বাংলাদেশ ও ব্রুনাই। বুধবার (৩১ আগস্ট) ব্রুনাইয়ের রাজধানী বন্দর সেরি বেগাওয়ানে অনুষ্ঠেয় বৈঠকে ঢাকার পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, বৈঠকে দু’দেশের স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক ইস্যু নিয়ে আলোচনা করবে উভয়পক্ষ। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের টালমাটাল পরিস্থিতির কারণে জ্বালানি সংকটে পড়া বাংলাদেশ দেশটি থেকে জ্বালানি আমদানি, বিশেষ করে ডিজেল আনার বিষয়ে গুরুত্ব দেবে। এছাড়া শ্রমবাজার, বিনিয়োগ ও বিভিন্ন খাতে একে অপরকে সহযোগিতার বিষয়ে আলোচনা হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ব্রুনাইয়ে দু’দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক যোগ দিতে মাসুদ বিন মোমেন সোমবার (২৯ আগস্ট) রাতে দেশটির উদ্দেশে রওনা করেন। মঙ্গলবার (৩০ আগস্ট) পররাষ্ট্র সচিব ব্রুনাইয়ে পৌঁছায়। বৈঠকে মাসুদ বিন মোমেন ছয় সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যৈষ্ঠ কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেন, এফওসিতে দুই দেশের সম্পর্কের সব দিক নিয়ে আলোচনা হয়ে থাকে। ব্রুনাইয়ে আমাদের শ্রমবাজার আছে। সুতরাং শ্রমবাজার নিয়ে আলোচনা হবে। জ্বালানি আমদানির বিষয়ে ব্রুনাইয়ের সঙ্গে আলোচনা হচ্ছে। আমরা ডিজেল আমদানির বিষয়ে সহযোগিতা চাইব।

২০১৮ সালের ৯ সেপ্টেম্বর ঢাকায় বাংলাদেশ ও ব্রুনাইয়ের মধ্যে প্রথম এফওসি অনুষ্ঠিত। সে সময় পররাষ্ট্রসচিব (সাবেক) শহীদুল হক ঢাকার পক্ষে বেঠকে নেতৃত্ব দেন। সেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল, দুই বছর পর দ্বিতীয় এফওসিতে বসবে উভয়পক্ষ।