NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
নেপালের বন্যা জলবায়ু নিয়ে বিশ্বকে আরও সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছে: জিসিএফ প্রধান বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা
Logo
logo

দিল্লিতে বিস্ফোরণে অভিযুক্তের বাড়ি উড়িয়ে দিল নিরাপত্তা বাহিনী


খবর   প্রকাশিত:  ১৪ নভেম্বর, ২০২৫, ০৬:১১ পিএম

দিল্লিতে বিস্ফোরণে অভিযুক্তের বাড়ি উড়িয়ে দিল নিরাপত্তা বাহিনী

কাশ্মীরের পুলওয়ামায় বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দেওয়া হলো দিল্লি বিস্ফোরণে অভিযুক্ত উমর নবির বাড়ি। দিল্লি বিস্ফোরণে ব্যবহৃত হুন্ডাই আই২০ গাড়িটি তিনি চালাচ্ছিলেন বলে অভিযোগ ভারতীয় গোয়েন্দা সংস্থার। 

বৃহস্পতিবার মধ্যরাতে কাশ্মীরের পুলওয়ামায় উমরের বাড়িটি বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দেয় দেশটির নিরাপত্তা বাহিনী। দিল্লি বিস্ফোরণের তদন্তে তদন্তকারীদের সন্দেহের তালিকায় রয়েছে উমরের কার্যকলাপ।

 

 

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, বৃহস্পতিবার মধ্যরাতে উমরের বাড়ি আইইডি বিস্ফোরণ ঘটিয়ে ভেঙে ফেলা হয়। বিস্ফোরণের পর রাতভর পুলওয়ামা এবং আশপাশের এলাকায় তল্লাশি চালায় জম্মু ও কাশ্মীর পুলিশ। এসময় ৬ জনকে গ্রেপ্তার করা হয়। এই ৬ জনের মধ্যে তিনজন উমরের পরিবারের সদস্য।

 

 

পুলিশের তদন্ত কর্মকর্তারা মনে করছেন, দিল্লি বিস্ফোরণের তদন্তে যে দুই কাশ্মীরি চিকিৎসকের নাম উঠে এসেছে, তাদের সঙ্গে যোগাযোগ ছিল পেশায় চিকিৎসক উমরের। চিকিৎসক উমর ফরিদাবাদের আল ফালাহ্‌ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিলেন। 

এর আগে গত সোমবার লালকেল্লার কাছে একটি সাদা রঙের হুন্ডাই আই২০ গাড়িতে বিস্ফোরণ হয়। এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ জনে।

ওই দিনই সকালে ফরিদাবাদে তল্লাশি চালিয়ে বিপুল প