NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
নেপালের বন্যা জলবায়ু নিয়ে বিশ্বকে আরও সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছে: জিসিএফ প্রধান বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা
Logo
logo

নেতানিয়াহুর ঘনিষ্ঠ উপদেষ্টার পদত্যাগ


খবর   প্রকাশিত:  ১৩ নভেম্বর, ২০২৫, ১০:১১ এএম

নেতানিয়াহুর ঘনিষ্ঠ উপদেষ্টার পদত্যাগ

কয়েক মাস ধরেই আলোচনা চলছিল—পদত্যাগ করতে পারেন রন ডারমার। মঙ্গলবার (১২ নভেম্বর) ইসরাইলি গণমাধ্যমের  সেই গুজব বাস্তব হয়েছে। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ উপদেষ্টা ও ইসরাইলের কৌশলগত বিষয়ক মন্ত্রী রন পদত্যাগপত্র জমা দিয়েছেন।

রনকে নেতানিয়াহুর আস্থাভাজন মনে করা হতো। তিনি ইসরাইলের মাঝেও প্রচণ্ড বিতর্কিত ছিলেন। মূলত সমালোচকদের এক অংশ মনে করেন, ইরান ও গাজায় যে হামলা ইসরাইল চালিয়েছে তার মদদ দিয়েছেন রন। তাছাড়া তার বিরুদ্ধে নেতানিয়াহু সরকারের পক্ষে পক্ষপাতিত্বের অভিযোগ আনা হয়।

তবে পদত্যাগপত্রে নির্দিষ্ট কোন কারণ বলেছেন রন, তা সামনে আসেনি। কিন্তু ইসরাইলি এই মন্ত্রী হামাসের বিরুদ্ধে লড়াইয়ের কথা সামনে টেনে বলেছেন, ‘বর্তমান সরকারকে সংজ্ঞায়িত করা হবে ৭ অক্টোবরের হামলার আগে ও পরে শুরু হওয়া বহুমুখী যুদ্ধের পরিচালনা দ্বারা।’

 

 

 

কয়েক মাস ধরে সরকারের পদ থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছিলেন রন। তিনি গত কয়েকবছর আগে জানিয়েছিলেন, পরিবারকে প্রতিশ্রুতি দিয়েছেন এই পদে দুই বছর কাজ করবেন। কিন্তু তিনি ইসরাইলের ইতিহাসের একটি ‘গুরুত্বপূর্ণ’ সময়ে নেতানিয়াহুর সঙ্গে কাজ চালিয়ে যেতে আরও কিছুদিন দায়িত্বে ছিলেন।

রন হামাসের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনায় ইসরাইলের প্রতিনিধিত্ব করেন। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর বিরুদ্ধে যৌথ বিমান হামলার জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন আদায়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি এমন সময়ে পদত্যাগ করেছেন যখন ইসরাইলি বন্দিদের ও তাদের লাশ ফিরিয়ে দিয়েছে হামাস।

নেতানিয়াহুর অন্যতম ঘনিষ্ঠ এই ৫৪ বছর বয়সি নেতা বহুদিন যুক্তরাষ্ট্রে ইসরাইলের দূত হিসেবে কাজ করছিলেন। এরপর যোগ দেন ইসরাইলের সরকারে। তার পদত্যাগের বিষয়ে এখনও কিছু বলেননি নেতানিয়াহু।