NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
নেপালের বন্যা জলবায়ু নিয়ে বিশ্বকে আরও সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছে: জিসিএফ প্রধান বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা
Logo
logo

পর্তুগালে বিশ্বের সর্ববৃহৎ প্রযুক্তি সম্মেলন ওয়েব সামিট শুরু


খবর   প্রকাশিত:  ১২ নভেম্বর, ২০২৫, ১০:১১ এএম

পর্তুগালে বিশ্বের সর্ববৃহৎ প্রযুক্তি সম্মেলন ওয়েব সামিট শুরু

বিশ্বের প্রযুক্তি উদ্যোগের অন্যতম বৃহৎ মিলনমেলা ‘ওয়েব সামিট ২০২৫’ গত ১০ নভেম্বর লিসবনে বরাবরের মতো আলোর ঝলকানির মাধ্যমেই যাত্রা শুরু করেছে, যেখানে ৭০ হাজারেরও বেশি অংশগ্রহণকারী, ২,৫০০ স্টার্টআপ, ৯০০ বক্তা ও ১,০০০-এর বেশি বিনিয়োগকারী জমায়েত হয়েছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ওয়েব সামিটের প্রতিষ্ঠাতা প্যাডি কসগ্রাভ পশ্চিমা প্রযুক্তি শ্রেষ্ঠত্বের অবসানের ঘোষণা দিয়ে বলেন, বর্তমানে চীন রোবোটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তার নেতৃত্বে দ্রুত এগিয়ে যাচ্ছে। তিনি স্মরণ করিয়ে দেন, ইউরোপেও উদ্ভাবনের কেন্দ্র পূর্বাঞ্চলে সরে যাচ্ছে, যেখানে এখন পোল্যান্ডে সবচেয়ে বেশি স্টার্টআপ জন্ম নিচ্ছে।

লিসবন সিটি করপোরেশনের প্রেসিডেন্ট কার্লোস মোয়েদা জানান, এই শহরে ইতোমধ্যেই ১৬টি ইউনিকর্ন প্রতিষ্ঠিত হয়েছে এবং এ সপ্তাহেই নতুন ১৭তম ইউনিকর্ন ঘোষণা হবে। তিনি বলেন, প্রযুক্তি, সংস্কৃতি, শিল্প এবং সামাজিক ন্যায়বিচার—সব মিলিয়ে লিসবন হয়ে উঠছে নতুন উদ্ভাবনের কেন্দ্রবিন্দু।

পরিবর্তনের বার্তা নিয়ে পর্তুগালের রাষ্ট্র সংস্কার বিষয়ক মন্ত্রী গনসালো মাতিয়াস বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা আর ভবিষ্যতের বিষয় নয়, এটা এখনই অর্থনীতির চালিকা শক্তি। তিনি জানান, সরকার ডাটা সেন্টার ও দেশের নিজস্ব ক্লাউড পরিকাঠামো গড়ে তুলছে এবং প্রতিটি শিশুর জন্য ডিজিটাল টিউটর চালু করছে।

ওয়েব সামিটের এই আসরে বক্তা হিসেবে অংশগ্রহণ করবেন টেসলার  ইলন মাস্ক, ওপেন এআই এর স্যাম অল্টম্যান, বিজ্ঞানী স্টিফেন হকিংস, বিশ্বের সেরা কনটেন্ট ক্রিয়েটর খাবি ল্যাম এবং ইউরোপে কমিশনের প্রেসিডেন্ট জাতিসংঘের মহাসচিবসহ বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব। এই প্রযুক্তি সম্মেলনটি চলবে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত।