NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী খাবারের ভ্যানে বিমান বদলেছিলেন ট্রাম্প! লোহিত সাগরে জাহাজে হুতির হামলায় নিহত ৩ হাইড্রেশন ব্রেক রেখে দিতে চায় ফিফা জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হবে ১৫ আগস্ট বেলুচিস্তানের স্বঘোষিত স্বাধীনতা দিবস আজ: বিশ্বজুড়ে বেলুচদের নানা কর্মসূচি শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দায়িত্বশীল আচরণের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশসহ অংশীদার দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব আরো জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রকে ছাড়ের শর্তে হরমুজ খোলার ঘোষণা ইরানের বিপুল ক্ষতির মুখে ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’
Logo
logo

ধর্মেন্দ্রর মৃত্যুর খবর ছড়ানো ক্ষমার অযোগ্য : হেমা মালিনী


খবর   প্রকাশিত:  ১২ নভেম্বর, ২০২৫, ১০:১১ এএম

ধর্মেন্দ্রর মৃত্যুর খবর ছড়ানো ক্ষমার অযোগ্য : হেমা মালিনী

বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর শারীরিক অবস্থা নিয়ে সামাজিক মাধ্যমে বেশ আলোচনা-সমালোচনা শুরু হয়। প্রবীণ এই তারকা ভেন্টিলেশনে আছেন এবং তার মৃত্যুর ভুয়া খবরও সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়লে তোলপাড় সৃষ্টি হয়। এই গুজবের মুখে অবশেষে মুখ খুলেছেন ধর্মেন্দ্রর স্ত্রী হেমা মালিনী এবং মেয়ে এষা দেওল, যারা এসব খবরকে 'ভিত্তিহীন' এবং 'ক্ষমাহীন' বলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

গুঞ্জন যখন তুঙ্গে, তখন পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন ধর্মেন্দ্র-কন্যা এষা দেওল।

তিনি তার অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি বিবৃতিতে স্পষ্ট জানিয়েছেন যে, তার বাবার অবস্থা স্থিতিশীল।

 

 

বিবৃতিতে অভিনেত্রী লেখেন, ‘ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। আমার বাবার অবস্থা স্থিতিশীল এবং তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। সকলকে অনুরোধ করছি আমাদের পরিবারের গোপনীয়তা বজায় রাখার জন্য।

বাবার দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।’

 

ধর্মেন্দ্রর শারীরিক অবস্থা নিয়ে ছড়ানো ভুয়া খবরে আরও বেশি ক্ষোভ প্রকাশ করেছেন তার স্ত্রী, জনপ্রিয় অভিনেত্রী ও রাজনীতিবিদ হেমা মালিনী। তিনি আরেক পোস্টে কঠোর ভাষায় এর নিন্দা জানিয়েছেন।

হেমা লিখেছেন, ‘যা ঘটছে তা ক্ষমার অযোগ্য।

কীভাবে সত্যিটা না জেনে এই ধরনের ভুয়ো সংবাদ ছড়ানো হতে পারে, আমার কোনো ধারণা নেই। যেখানে অভিনেতা চিকিৎসায় সাড়া দিচ্ছেন এবং সুস্থ হয়ে উঠছেন। এটি অত্যন্ত অসম্মানজনক এবং দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়। দয়া করে পরিবারের গোপনীয়তার প্রতি সম্মান জানান।’

 


 

পরিবার নিশ্চিত করেছে, বলিউডের 'হি-ম্যান' হিসেবে পরিচিত এই অভিনেতা বর্তমানে সুস্থ আছেন এবং চিকিৎসার প্রতি যথাযথভাবে সাড়া দিচ্ছেন।

গুজবে কান না দিতে এবং পারিবারিক গোপনীয়তার প্রতি শ্রদ্ধাশীল থাকার জন্য ধর্মেন্দ্রর পরিবারের পক্ষ থেকে সর্বসাধারণের কাছে অনুরোধ জানানো হয়েছে।