NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী খাবারের ভ্যানে বিমান বদলেছিলেন ট্রাম্প! লোহিত সাগরে জাহাজে হুতির হামলায় নিহত ৩ হাইড্রেশন ব্রেক রেখে দিতে চায় ফিফা জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হবে ১৫ আগস্ট বেলুচিস্তানের স্বঘোষিত স্বাধীনতা দিবস আজ: বিশ্বজুড়ে বেলুচদের নানা কর্মসূচি শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দায়িত্বশীল আচরণের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশসহ অংশীদার দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব আরো জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রকে ছাড়ের শর্তে হরমুজ খোলার ঘোষণা ইরানের বিপুল ক্ষতির মুখে ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’
Logo
logo

আইনি জটিলতায় ইমরান হাশমি-ইয়ামি গৌতমের ‘হক’


খবর   প্রকাশিত:  ০৪ নভেম্বর, ২০২৫, ১০:১১ এএম

আইনি জটিলতায় ইমরান হাশমি-ইয়ামি গৌতমের ‘হক’

ইয়ামি গৌতম ও ইমরান হাশমি অভিনীত আসন্ন সিনেমা ‘হক’ মুক্তির আগেই আইনি জটিলতায় পড়েছে। শাহ বানো বেগমের উত্তরাধিকারীরা ইন্দোর হাইকোর্টে আবেদন করে ৭ নভেম্বর নির্ধারিত মুক্তি স্থগিতের অনুরোধ জানিয়েছেন।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, শাহ বানোর পরিবারের আইনজীবী তৌসিফ ওয়ারসি আদালতে জমা দেওয়া আবেদনে দাবি করেছেন, সিনেমাটি মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে এবং এখানে শরিয়াহ আইনকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।

এছাড়াও শাহ বানোর জীবন বা ঘটনাগুলো চলচ্চিত্রে তুলে ধরতে নির্মাতারা পরিবারের কাছ থেকে কোনো অনুমতি নেননি। জানা গেছে, আদালত শিগগিরই এ বিষয়ে শুনানি নেবে। 

 

 

আইনজীবী তৌসিফ ওয়ারসি আরও বলেন, এই সিনেমা দুই ঘণ্টারও বেশি দীর্ঘ এবং শাহ বানোর জীবনের কোন দিকগুলো কীভাবে দেখানো হয়েছে, তা আমরা জানি না। তাই মুক্তির আগে চলচ্চিত্রের মূল কাহিনি ও বিষয়বস্তু আমাদের সামনে তুলে ধরতে হবে। 

‘হক’-এর ট্রেলার প্রকাশের পর দর্শকরা প্রশংসা করলেও, মুক্তির আগেই সিনেমাটি বিতর্কে জড়িয়ে পড়েছে। এর আগে শাহ বানোর পরিবার নির্মাতাদের কাছে আইনি নোটিশ পাঠিয়ে দাবি করেছিল— তাদের অনুমতি ছাড়া শাহ বানোর ব্যক্তিজীবন পর্দায় তুলে ধরা মানহানিকর।