NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ১৭, ২০২৬ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী, অংশ নেবেন যেসব কর্মসূচিতে মারা গেছেন কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার অচলাবস্থা কাটেনি, ট্রাম্প-শি বৈঠকের পর ইউরোপীয় শেয়ারবাজারে বড় পতন বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শোতে মঞ্চ মাতাবেন শাকিরা-ম্যাডোনা-বিটিএস সিনেটর বার্নি স্যান্ডার্স-এর সমর্থন পেলেন শামসুল হক জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক সই শান্তি প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন ও বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক সই ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি চীনও সমর্থন করে না, দাবি ট্রাম্পের মুখ্যমন্ত্রী বিজয়ের ডাকে সাড়া দিলেন ব্যবসায়ীরা
Logo
logo

অভিষিক্ত হলেন জালালাবাদ এসোসিয়েশনের কর্মকর্তারা


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১২:৪৫ পিএম

অভিষিক্ত হলেন জালালাবাদ এসোসিয়েশনের কর্মকর্তারা
সিলেট এবং প্রবাসের অসহায় মানুষের কল্যাণে আত্মনিয়োগের পাশাপাশি ৯০ দিনের মধ্যে নিউইয়র্কে ‘জালালাবাদ ভবন’ প্রতিষ্ঠার অঙ্গীকারে উত্তর আমেরিকায় সর্ববৃহৎ আঞ্চলিক সংগঠন ‘জালালাবাদ এসোসিয়েশন’র নয়া কমিটির কর্মকর্তারা অভিষিক্ত হলেন। ২৯ আগস্ট সোমবার সন্ধ্যায় অনাড়ম্বর এ অনুষ্ঠানে প্রধান অতিথির ছিলেন নিউইয়র্কে বাংলাদেশের কন্সাল জেনারেল ড. মুনিরুল ইসলাম। তিনি বলেন,  জালালাবাদের নতুন কমিটির কর্মকর্তারা আন্তরিকতার সাথে দায়িত্ব চালিয়ে যাবেন বলে আশা করছি। সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার আতাউর রহমান সেলিম নির্বাচিত সভাপতি বদরুল খানকে শপথ বাক্য পাঠ করান। এরপর অবশিষ্ট সকল কর্মকর্তার শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সভাপতি বদরুল খান। অভিষিক্তরা হলেন: সাধারণ সম্পাদক মইনুল ইসলাম, সহ-সভাপতি-লোকমান হোসেন লোকো, মোহাম্মদ শাহীন কামালী, শফিউদ্দিন তালুকদার এবং বশির খান। সহ-সাধারণ সম্পাদক-রোকন হাকিম, কোষাধ্যক্ষ-মোহাম্মদ আলিম, সাংগঠনিক সম্পাদক-ইফজাল চৌধুরী, প্রচার ও দফতর সম্পাদক-ফয়সল আলম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক-হোসেন আহমেদ, ক্রীড়া সম্পাদক-মোন্না মুনতাসির, আইন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক-বোরহানউদ্দিন, সমাজ কল্যাণ সম্পাদক-জাহিদ আহমেদ খান, মহিলা বিষয়ক সম্পাদক-সুতিপা চৌধুরী, এবং নির্বাহী সদস্যরা হলেন হেলিম উদ্দিন, শামীম আহমেদ, দেলোয়ার হোসেন মানিক এবং মিজানুর রহমান। শপথ গ্রহণ অনুষ্ঠানে বাংলাদেশ সোসাইটির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান এম আজিজসহ নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন জেলার নেতৃবৃন্দ ছিলেন। ৬ শতাধিক প্রবাসীর উপস্থিতিতে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদায়ী সভাপতি মইনুল হক চৌধুরী হেলাল, সংগঠনের প্রতিষ্ঠাতা সেক্রেটারি এম এম শাহীন, বোর্ড অব ট্রাস্টির অন্যতম সদস্য নাসিরউদ্দিন, নির্বাচন কমিশনের সদস্য মিনহাজ আহমেদ সাম্মু ছাড়াও প্রবাসের আমব্রেলা সংগঠন ‘বাংলাদেশ সোসাইটির সভাপতি আব্দুর রহিম হাওলাদার, সেক্রেটারি রুহুল আমিন সিদ্দিকী, বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান এম আজিজ, জালালাবাদের বিদায়ী সেক্রেটারি মিজানুর রহমান চৌধুরী শেফাজ, ফোবানার সাবেক চেয়ারম্যান বেদারুল ইসলাম বাবলা প্রমুখ।