NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী খাবারের ভ্যানে বিমান বদলেছিলেন ট্রাম্প! লোহিত সাগরে জাহাজে হুতির হামলায় নিহত ৩ হাইড্রেশন ব্রেক রেখে দিতে চায় ফিফা জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হবে ১৫ আগস্ট বেলুচিস্তানের স্বঘোষিত স্বাধীনতা দিবস আজ: বিশ্বজুড়ে বেলুচদের নানা কর্মসূচি শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দায়িত্বশীল আচরণের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশসহ অংশীদার দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব আরো জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রকে ছাড়ের শর্তে হরমুজ খোলার ঘোষণা ইরানের বিপুল ক্ষতির মুখে ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’
Logo
logo

অমিতাভ বচ্চনকে পা ছুঁয়ে প্রণাম করায় দিলজিতকে হুমকি


খবর   প্রকাশিত:  ৩০ অক্টোবর, ২০২৫, ১০:১০ এএম

অমিতাভ বচ্চনকে পা ছুঁয়ে প্রণাম করায় দিলজিতকে হুমকি

কিছুদিন আগে ‘কৌন বনেগা ক্রোড়পতি’ অনুষ্ঠানে উপস্থিত হয়ে বর্ষীয়ান তারকা অমিতাভ বচ্চনকে পা ছুঁয়ে প্রণাম করেন পাঞ্জাবি সংগীতশিল্পী দিলজিৎ দোসাঞ্জ। যা নিয়ে সোশ্যালে বেশ চর্চাও হয়। অমিতাভের পা ছুঁয়ে প্রণাম করে এবার বিপাকে পড়েছেন শিল্পী, খলিস্তানি সন্ত্রাসবাদী সংগঠন থেকে হুমকি পেলেন দিলজিৎ। 

‘শিখ্‌স ফর জাস্টিস’ (এসএফজে) নামে ঘোষিত সন্ত্রাসবাদী সংগঠনের প্রধানের হুমকি, তারা অস্ট্রেলিয়ায় দিলজিতের অনুষ্ঠান বন্ধ করে দেবেন।

 

 

এসএফজে-র দাবি, অমিতাভকে প্রণাম করে দিলজিৎ ১৯৮৪-র শিখবিরোধী হিংসায় হতাহতদের অসম্মান করেছেন। এসএফজে প্রধান গুরপতবন্ত সিং পান্নুনের হুমকি, আগামী ১ নভেম্বর অস্ট্রেলিয়ায় দিলজিতের অনুষ্ঠান তারা বন্ধ করেই ছাড়বেন!

তাদের আরো দাবি, ১৯৮৪ সালে অমিতাভ ‘রক্তের বদলে রক্ত’ রব তুলেছিলেন। সংগঠনের প্রধান এক বিবৃতিতে বলেছেন, ‘অমিতাভের এই মন্তব্যের প্রভাবে সেই সময়ে সারা ভারতে ৩০ হাজার শিখের মৃত্যু হয়েছিল। গণহত্যায় প্ররোচনা দিয়েছিলেন বচ্চন।

তার পা ছুঁয়ে দিলজিৎ দোসাঞ্জ ১৯৮৪ সালে নিহত মানুষ, বিধবা ও অনাথ শিশুদের অসম্মান করেছেন।’ 

 

এই বিতর্কে যদিও এখনো পর্যন্ত কোনো বিবৃতি দেননি দিলজিৎ দোসাঞ্জ।

উল্লেখ্য, ১৯৮৪ সালের ৩১ অক্টোবর মৃত্যু হয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর। তার ঠিক পরেই অর্থাৎ ১ নভেম্বর থেকে শুরু হয়েছিল শিখবিরোধী হিংসা।

 তথ্য অনুযায়ী, দিল্লিতে ২৮০০ জন শিখ মানুষের মৃত্যু হয়েছিল এবং সারা ভারতে ৩৩০০ জন শিখ পুরুষের মৃত্যু হয়।