NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬ | ৩১ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানকে সহায়তা, রুশ ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা যুক্তরাজ্য কি ভাঙনের পথে? আত্মনিয়ন্ত্রণের দাবিতে একই মঞ্চে স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড ক্ষমতার ভারসাম্য বদলাচ্ছে, নতুন বৈশ্বিক ব্যবস্থার আহ্বান গুতেরেসের কূটনীতি থমকে যাওয়ায় হরমুজ প্রণালি বন্ধ রাখার ঘোষণা ইরানের ট্রাম্পের মেইল-ইন ভোটের বিধিনিষেধ ফের আটকালেন বিচারক রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার সিলেট যাচ্ছেন মির্জা ফখরুল আমি সব সময় প্রতিশ্রুতি রক্ষা করি : ট্রাম্প জাভা সাগরে ফেরি উল্টে ৬ জনের মৃত্যু, নিখোঁজ ১২৯ যাত্রী একই ঘটনার পুনরাবৃত্তি, চ্যাম্পিয়ন হয়েও নাকভির কাছ থেকে ট্রফি নিল না ভারতীয় দল ট্রাম্পের ৯/১১ স্মরণ, $৫,০০০ ডিভিডেন্ড প্রস্তাব
Logo
logo

বিশ্বকাপের আগে চ্যালেঞ্জের মুখে পড়ুক বাংলাদেশ—কেন এমনটা চান লিটন


খবর   প্রকাশিত:  ২৭ অক্টোবর, ২০২৫, ১০:১০ এএম

বিশ্বকাপের আগে চ্যালেঞ্জের মুখে পড়ুক বাংলাদেশ—কেন এমনটা চান লিটন

টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর বসবে আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায়। আইসিসির এই টুর্নামেন্টকে সামনে রেখে সব দলই নিশ্চিতভাবে চাইবে ভালো প্রস্তুতি নিয়ে অংশ নিতে। বিশ্বকাপের আগে মুখোমুখি দ্বিপক্ষীয় সিরিজে প্রতিপক্ষকে সহজ হারাতে। যেন কোনো চ্যালেঞ্জই জানাতে না পারে প্রতিপক্ষ।

 

কিন্তু লিটন দাস চাচ্ছেন বাংলাদেশ যেন বিশ্বকাপের আগে চ্যালেঞ্জের মুখে পড়ে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে আজ ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘সত্যি কথা বলতে, আমি দুটি সিরিজে চাই, যেন আমাদের খেলোয়াড়রা চ্যালেঞ্জের মুখে পড়ে। সেটা ব্যাটিংয়ে হতে পারে, বোলিংয়ে হতে পারে। আমি মনে করি, এই ছয়টা ম্যাচে আমরা যতটা পিছিয়ে থাকব, ততটাই ভালো।

ব্যাকফুটে থাকব, এর অর্থ… চ্যালেঞ্জের কথা বলছি।’

 

চ্যালেঞ্জের কথা বললেও ম্যাচে হারতে চান না লিটন। বাংলাদেশের অধিনায়ক বলেছন, ‘এই না যে, আমরা ম্যাচে পিছিয়ে থাকব। আমি চাই, বোলাররা যখন বল করবে তখন যেন চাপ থাকে।

যে জিনিসগুলো ভবিষ্যৎ মানে সামনে যেহেতু বিশ্বকাপ, সেখানে আমাকে সাহায্য করবে।’

 

আগামীকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রামে প্রথম টি-টোয়েন্টি খেলতে নামবে বাংলাদেশ। সিরিজে ক্রিকেটাররা প্রত্যাশার প্রতিদান দেবেন—এমনটাই আশা করছেন লিটন। উইকেটরক্ষক-ব্যাটার বলেছেন, ‘একেকজনের একেক ধরনের চিন্তাভাবনা থাকে (শেখার বিষয়ে)। আমার মনে হয়, বাংলাদেশ দল অনেক দিন ধরে ক্রিকেট খেলছে, এখন যেসব খেলোয়াড় খেলছে—আশা করব যে তারা প্রত্যাশার প্রতিদান দেবে।