NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬ | ৩১ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানকে সহায়তা, রুশ ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা যুক্তরাজ্য কি ভাঙনের পথে? আত্মনিয়ন্ত্রণের দাবিতে একই মঞ্চে স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড ক্ষমতার ভারসাম্য বদলাচ্ছে, নতুন বৈশ্বিক ব্যবস্থার আহ্বান গুতেরেসের কূটনীতি থমকে যাওয়ায় হরমুজ প্রণালি বন্ধ রাখার ঘোষণা ইরানের ট্রাম্পের মেইল-ইন ভোটের বিধিনিষেধ ফের আটকালেন বিচারক রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার সিলেট যাচ্ছেন মির্জা ফখরুল আমি সব সময় প্রতিশ্রুতি রক্ষা করি : ট্রাম্প জাভা সাগরে ফেরি উল্টে ৬ জনের মৃত্যু, নিখোঁজ ১২৯ যাত্রী একই ঘটনার পুনরাবৃত্তি, চ্যাম্পিয়ন হয়েও নাকভির কাছ থেকে ট্রফি নিল না ভারতীয় দল ট্রাম্পের ৯/১১ স্মরণ, $৫,০০০ ডিভিডেন্ড প্রস্তাব
Logo
logo

পররাষ্ট্র ক্যাডার থেকে চাকরিচ্যুত হলেন সেই ছাত্রলীগ নেতা


খবর   প্রকাশিত:  ২৬ অক্টোবর, ২০২৫, ১০:১০ এএম

পররাষ্ট্র ক্যাডার থেকে চাকরিচ্যুত হলেন সেই ছাত্রলীগ নেতা

৪৩তম বিসিএসের পররাষ্ট্র ক্যাডার থেকে অপসারিত হয়েছেন বুয়েট ছাত্রলীগের সাবেক নেতা অনির্বাণ সাহা। বুধবার (২২ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৪৩তম বিসিএস (পররাষ্ট্রবিষয়ক) ক্যাডারে নিয়োগপ্রাপ্ত শিক্ষানবিশ সহকারী সচিব অনির্বাণ সাহাকে বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১-এর ধারা ৬(২)(এ) অনুযায়ী সরকারি চাকরি থেকে অপসারণ করা হলো।

বুয়েট শিক্ষার্থীরা জানায়, অনির্বাণ সাহা ছিলেন ক্যাম্পাসের মূর্তিমান আতঙ্ক।

সন্ত্রাসের দায়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বুয়েট নজরুল ইসলাম হল শাখার সাংগঠনিক সম্পাদক ছিলেন তিনি। সাধারণ শিক্ষার্থীদের ওপর সশস্ত্র হামলায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ৪৩তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস)-এর মাধ্যমে পররাষ্ট্র ক্যাডারে সহকারী সচিব হিসেবে গত ১৫ জানুয়ারি যোগদান করেছেন তিনি। তার রেজিস্ট্রেশন নম্বর-১৪০২৬২২১ এবং গেজেটের সিরিয়াল নম্বর-২৩।

 

এর আগে পররাষ্ট্র ক্যাডারে নিয়োগপ্রাপ্ত অনির্বাণ সাহার বিষয়ে বুয়েট শিক্ষার্থীরা তাদের এক স্মারকলিপিতে লেখেন, ‘অনির্বাণ ছিলেন বুয়েট ছাত্রলীগের আরেক সন্ত্রাসী সহসভাপতি ও নজরুল ইসলাম হল শাখার সাংগঠনিক সম্পাদক। তার বিরুদ্ধে রয়েছে বুয়েটে অসংখ্য নির্যাতন ও মারধরের অভিযোগ।’