NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬ | ৩১ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানকে সহায়তা, রুশ ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা যুক্তরাজ্য কি ভাঙনের পথে? আত্মনিয়ন্ত্রণের দাবিতে একই মঞ্চে স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড ক্ষমতার ভারসাম্য বদলাচ্ছে, নতুন বৈশ্বিক ব্যবস্থার আহ্বান গুতেরেসের কূটনীতি থমকে যাওয়ায় হরমুজ প্রণালি বন্ধ রাখার ঘোষণা ইরানের ট্রাম্পের মেইল-ইন ভোটের বিধিনিষেধ ফের আটকালেন বিচারক রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার সিলেট যাচ্ছেন মির্জা ফখরুল আমি সব সময় প্রতিশ্রুতি রক্ষা করি : ট্রাম্প জাভা সাগরে ফেরি উল্টে ৬ জনের মৃত্যু, নিখোঁজ ১২৯ যাত্রী একই ঘটনার পুনরাবৃত্তি, চ্যাম্পিয়ন হয়েও নাকভির কাছ থেকে ট্রফি নিল না ভারতীয় দল ট্রাম্পের ৯/১১ স্মরণ, $৫,০০০ ডিভিডেন্ড প্রস্তাব
Logo
logo

সাফ অ্যাথলেটিকসে প্রথম পদক বাংলাদেশের


খবর   প্রকাশিত:  ২৬ অক্টোবর, ২০২৫, ১০:১০ এএম

সাফ অ্যাথলেটিকসে প্রথম পদক বাংলাদেশের

ক্রীড়াঙ্গনে সময়টা বেশ ভালো কাটছে বাংলাদেশের। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে ওয়ানডে সিরিজে হারিয়েছেন মেহেদী হাসান মিরাজরা। অন্যদিকে যুব এশিয়ান গেমসে নারী-পুরুষ কাবাডি দল বাংলাদেশকে এনে দিয়েছে ব্রোঞ্জ পদক।

এবার আরেক মঞ্চে ব্রোঞ্জ পদক জিতল বাংলাদেশ।

সেই মঞ্চ হচ্ছে সাফ অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ। ভারতের রাচিতে চলমান আসরের প্রথম দিন কোনো পদক না পেলেও আজ পেয়েছে বাংলাদেশ। সেই ব্রোঞ্জ পদকটি এসেছে ৪ গুণীতক ১০০ মিটার পুরুষ রিলেতে।

 

ব্রোঞ্জ জিততে বাংলাদেশ সময় নিয়েছে ৪০ দশমিক ৮৪ সেকেন্ড।

তৃতীয় স্থান অর্জনে বাংলাদেশের হয়ে রিলেতে লড়েছেন ইসমাইল, আব্দুল মোতালেব, তারেক রহমান ও লুসাদ ইসলাম।

 

৩৯ দশমিক ৯৯ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জিতেছে শ্রীলঙ্কার অ্যাথলেটরা। অন্যদিকে স্বাগতিক ভারতের দৌড়বিদরা রৌপ্য জিততে সময় নিয়েছে ৪০ দশমিক ৬৫ সেকেন্ড। অন্যদিকে মেয়েদের রিলেতে ৪৮ দশমিক ২১ সেকেন্ড নিয়ে চতুর্থ হয়েছে বাংলাদেশ।

৪৭ দশমিক ৭৯ সেকেন্ড সময় নিয়ে বাংলাদেশকে পেছনে ফেলে ব্রোঞ্জ জিতেছে মালদ্বীপ। আজ আরো বেশ কিছু ইভেন্ট হলেও বাংলাদেশের নামের পাশে যুক্ত হয়নি কোনো পদক।