NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
নেপালের বন্যা জলবায়ু নিয়ে বিশ্বকে আরও সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছে: জিসিএফ প্রধান বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা
Logo
logo

যুদ্ধবিরতি জোরদার করতে ইসরায়েলে মার্কিন ভাইস প্রেসিডেন্ট


খবর   প্রকাশিত:  ২২ অক্টোবর, ২০২৫, ১০:১০ এএম

যুদ্ধবিরতি জোরদার করতে ইসরায়েলে মার্কিন ভাইস প্রেসিডেন্ট

গাজায় মার্কিন মধ্যস্থতায় হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতি জোরদার করার লক্ষ্যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স মঙ্গলবার ইসরায়েলে পৌঁছেছেন।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভ্যান্স এবং তার স্ত্রীর বিমান থেকে নামার একটি ছবি পোস্ট করে লিখেছে, ‘ইসরায়েলে স্বাগত, ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স।’

মন্ত্রণালয় আরো লিখেছে, ‘একসঙ্গে, ১৫ জন অবশিষ্ট জিম্মির মুক্তিসহ প্রতিশ্রুতিবদ্ধ ভূমি এবং মুক্তদের ভূমি একটি উন্নত ভবিষ্যৎ সুরক্ষিত করতে পারে।’

ভ্যান্সের মঙ্গলবার শীর্ষ মার্কিন মধ্যপ্রাচ্য দূত এবং যুদ্ধবিরতি পর্যবেক্ষণকারী সামরিক বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।

ইসরায়েলি গণমাধ্যমের খবর অনুযায়ী, তিনি বুধবার জেরুজালেমে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ ইসরায়েলি নেতাদের সঙ্গেও দেখা করবেন।