NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী খাবারের ভ্যানে বিমান বদলেছিলেন ট্রাম্প! লোহিত সাগরে জাহাজে হুতির হামলায় নিহত ৩ হাইড্রেশন ব্রেক রেখে দিতে চায় ফিফা জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হবে ১৫ আগস্ট বেলুচিস্তানের স্বঘোষিত স্বাধীনতা দিবস আজ: বিশ্বজুড়ে বেলুচদের নানা কর্মসূচি শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দায়িত্বশীল আচরণের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশসহ অংশীদার দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব আরো জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রকে ছাড়ের শর্তে হরমুজ খোলার ঘোষণা ইরানের বিপুল ক্ষতির মুখে ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’
Logo
logo

সামনে এলেন নেটফ্লিক্সের বাঁধন


খবর   প্রকাশিত:  ১৯ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:৫৭ এএম

>
সামনে এলেন নেটফ্লিক্সের বাঁধন

বলিউডের প্রখ্যাত নির্মাতা বিশাল ভরদ্বাজের ‘খুফিয়া’ সিনেমায় অভিনয় করেছেন বাংলাদেশের আলোচিত অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এটা তার ভক্ত-শুভকাঙক্ষীরা ভালো করেই জানেন।

নতুন খবর হলো, সোমবার (২৯ আগস্ট) বিশ্বের প্রথম সারির ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে সিনেমাটির একটি টিজার। এর ফলে বলিউড দুনিয়াতেও অভিষেক হলো বাংলাদেশি এ তারকার।

৪৭ সেকেন্ডের এই টিজার রহস্যঘেরা এক গল্পের আভাস দিয়ে গেছে। টিজারে বলিউডের নন্দিত অভিনেত্রী টাবুর সঙ্গে দেখা গেছে বাঁধনকে। আরও ছিলেন আলি ফজল ও আশিষ বিদ্যার্থি।

‘খুফিয়া’র টিজারে বাঁধন
‘খুফিয়া’র টিজারে বাঁধন

জানা যায়, নেটফ্লিক্সের সিনেমাটি নির্মিত য়েছে অমর ভূষণের বই ‘এসকেপ টু নোহোয়ার’ অবলম্বনে। যেখানে গল্পের প্রয়োজনে একজন বাংলাদেশের অভিনেত্রী প্রয়োজন ছিল পরিচালকের। সেই চরিত্রেই অভিনয় করেছেন বাঁধন। শিগগিরই ‘খুফিয়া’ মুক্তি পাবে নেটফ্লিক্সে।

উল্লেখ্য, এই সিনেমার জন্য বিশাল ভরদ্বাজ প্রথমে প্রস্তাব পাঠিয়েছিলেন বিদ্যা সিনহা মিমের কাছে। এরপর মেহজাবীনকেও একই প্রস্তাব দিয়ে ব্যর্থ হন তিনি। দুই অভিনেত্রীরই মন্তব্য ছিল, এর গল্পের সঙ্গে নেতিবাচকভাবে জড়িয়ে আছে বাংলাদেশের নাম। তবে শেষ পর্যন্ত কাজটি করেছেন বাঁধন। দেখা যাক কী রয়েছে এতে।