NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী খাবারের ভ্যানে বিমান বদলেছিলেন ট্রাম্প! লোহিত সাগরে জাহাজে হুতির হামলায় নিহত ৩ হাইড্রেশন ব্রেক রেখে দিতে চায় ফিফা জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হবে ১৫ আগস্ট বেলুচিস্তানের স্বঘোষিত স্বাধীনতা দিবস আজ: বিশ্বজুড়ে বেলুচদের নানা কর্মসূচি শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দায়িত্বশীল আচরণের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশসহ অংশীদার দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব আরো জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রকে ছাড়ের শর্তে হরমুজ খোলার ঘোষণা ইরানের বিপুল ক্ষতির মুখে ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’
Logo
logo

সড়ক দুর্ঘটনায় মারা গেলেন আলোচিত টিকটকার


খবর   প্রকাশিত:  ২০ অক্টোবর, ২০২৫, ১১:১০ এএম

সড়ক দুর্ঘটনায় মারা গেলেন আলোচিত টিকটকার

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন পাকিস্তানি মডেল এবং জনপ্রিয় টিকটকার রোমাইসা সাঈদ। সম্প্রতি ফয়সালাবাদের এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত হলে তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত চিকিৎসাধীন ছিলেন তিনি।   

রোমাইসার অকাল মৃত্যুতে পাকিস্তানের শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

এ মডেলের আকস্মিক মৃত্যুতে তারকা, ইনফ্লুয়েন্সার এবং ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা শোক প্রকাশ করেছেন।  

 

প্রয়াত মডেলের জানাজা ফয়সালাবাদে অনুষ্ঠিত হয়। এরপর ননকানা সাহিবের একটি স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

 

রোমাইসা ছিলেন পাকিস্তানের ফ্যাশন জগতে নতুন প্রজন্মের আইকন মডেলদের মধ্যে অন্যতম।

র‍্যাম্পে আলো ছড়িয়েছেন তিনি। একই সঙ্গে টিকটক এবং ইনস্টাগ্রামে লক্ষাধিক অনুসারী ছিল। যেখানে তার কনটেন্ট হাজার হাজার ভক্তকে আকৃষ্ট করত।