NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী খাবারের ভ্যানে বিমান বদলেছিলেন ট্রাম্প! লোহিত সাগরে জাহাজে হুতির হামলায় নিহত ৩ হাইড্রেশন ব্রেক রেখে দিতে চায় ফিফা জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হবে ১৫ আগস্ট বেলুচিস্তানের স্বঘোষিত স্বাধীনতা দিবস আজ: বিশ্বজুড়ে বেলুচদের নানা কর্মসূচি শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দায়িত্বশীল আচরণের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশসহ অংশীদার দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব আরো জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রকে ছাড়ের শর্তে হরমুজ খোলার ঘোষণা ইরানের বিপুল ক্ষতির মুখে ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’
Logo
logo

শাকিবের সঙ্গে প্রস্তাব পাওয়ার পর মনে হয়েছিল— কেউ মজা করছে: ইধিকা


খবর   প্রকাশিত:  ১৯ অক্টোবর, ২০২৫, ১১:১০ এএম

শাকিবের সঙ্গে প্রস্তাব পাওয়ার পর মনে হয়েছিল— কেউ মজা করছে: ইধিকা

ঢালিউড অভিনেতা শাকিব খানের বিপরীতে অভিনয় করে ব্যাপক আলোচনায় আসেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। এরপর একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে চলেছেন তিনি। ২০২৩ সালে মুক্তি পাওয়া সিনেমা ‘প্রিয়তমা’য় জুটি হয়ে অভিনয় করেন এ দুই তারকা। তাদের অভিনয় সিনেমাপ্রেমী দর্শকদের হৃদয় কাড়ে। সম্প্রতি একটি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত অবস্থা নিয়েও খোলামেলা কথা বললেন ইধিকা পাল। জানালেন একদমই সিঙ্গেল আছেন তিনি।

ইধিকা পাল বলেন, 'প্রিয়তমা' সিনেমাটির প্রস্তাব পেয়ে প্রথমে সেটিকে ‘ভুয়া প্রস্তাব’ ভেবেছিলেন। অভিনেত্রী বলেন, তখন আমি সিনেমা করার কথা ভাবছিলাম মাত্র। হঠাৎ করেই প্রস্তাব আসে। তিনি বলেন, সেই সময় শাকিব খানের নাম শুনলেও তার স্টারডম সম্পর্কে কোনো ধারণা ছিল না। প্রথমে মনে হয়েছিল— কেউ মজা করছে। পরে বুঝলাম, এটি সত্যি প্রস্তাব। সেই সুযোগটাই আমার কাছে ছিল সবচেয়ে বড় বিষয়। ওখানে গিয়ে পরিবারের সদস্যের মতো ভালোবাসা পেয়েছি বলে জানান অভিনেত্রী। 

 

গসিপ ও ট্রল প্রসঙ্গে ইধিকা পাল বলেন, সাফল্যের সঙ্গে এগুলো আসবেই। জীবনে সবসময় ভালোই হবে— এমন তো নয়। তাই এগুলো আমি স্বাভাবিকভাবে নিই। এসব আমার ওপর তেমন কোনো প্রভাব ফেলেনি। ভালো কিংবা খারাপ— কোনো দিকই পাইনি। এখন আমার ফোকাস শুধু কাজ নিয়ে বলেও জানান অভিনেত্রী।

প্রিয়তমা সিনেমার পর থেকেই অভিনেত্রীকে নিয়ে শুরু হয় নানা গুঞ্জন। বিশেষ করে কলকাতার অভিনেতা দেবের সঙ্গে তার সম্পর্কের কথা ছড়িয়ে পড়ে। এ বিষয়ে ইধিকা পালন বলেন, না, এসব একদমই গুজব। এখন আমার অনেক কাজ করার আছে, আর আমি সেটাতেই মন দিতে চাই।