NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী খাবারের ভ্যানে বিমান বদলেছিলেন ট্রাম্প! লোহিত সাগরে জাহাজে হুতির হামলায় নিহত ৩ হাইড্রেশন ব্রেক রেখে দিতে চায় ফিফা জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হবে ১৫ আগস্ট বেলুচিস্তানের স্বঘোষিত স্বাধীনতা দিবস আজ: বিশ্বজুড়ে বেলুচদের নানা কর্মসূচি শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দায়িত্বশীল আচরণের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশসহ অংশীদার দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব আরো জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রকে ছাড়ের শর্তে হরমুজ খোলার ঘোষণা ইরানের বিপুল ক্ষতির মুখে ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’
Logo
logo

দুধ দিয়ে গোসল করে রিয়া মনিকে তালাক দিলেন হিরো আলম


খবর   প্রকাশিত:  ১৯ অক্টোবর, ২০২৫, ১০:১০ এএম

দুধ দিয়ে গোসল করে রিয়া মনিকে তালাক দিলেন হিরো আলম

দুধ দিয়ে গোসল করে মৌখিকভাবে রিয়া মনিকে তালাক দিয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেতা আশরাফুল আলম ওরফে হিরো আলম। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে রাজধানীর আফতাবনগরের এম ব্লকে রিয়া মনিকে মৌখিকভাবে তালাক দেন তিনি।

হিরো আলম জানান, ডিভোর্সের কাগজপত্র চূড়ান্ত করেছেন তার উকিল। কোর্টের মাধ্যমে তিন মাসের মধ্যে রিয়া মনি তালাকের কাগজ পাবেন।

 

 

তিনি আরও বলেন, ‘আর যদি কোনোদিন রিয়া মনিকে বউ দাবি করে আপনাদের, মিডিয়ার সামনে আসি, তাহলে আপনারা আমাকে জুতাপেটা কইরেন।’

এর আগে, শনিবার এক ফেসবুক পোস্ট হিরো আলম লিখেছিলেন, ‘আজ বিভিন্ন জেলা থেকে কিছু নারী ভক্ত দুধ নিয়ে আসতেছে আমাকে গোসল করানোর জন্য। আজ আফতাব নগর এম ব্লক রিয়া মনিকে তালাক দিয়ে গোসল করবো।’

 

 

 

স্ত্রীকে তালাক দেওয়ার পরই বিয়ে করবেন হিরো আলম, এ রকম কথা ছড়িয়েছেন খোদ তার অনুসারীরা। কিন্তু আলম বলছেন ভিন্ন কথা। হিরো আলম বলেন, ‘এখন আর বিয়ে করার বয়স নেই। আমার তিন সন্তানকে দেখাশোনার জন্য একজন মা খুঁজছি। আমি একা তাদের মানুষ করতে পারবো না। আগে দুইটা বিবাহ করেছি। তারা সবাই আমাকে বিক্রি করে স্টার হতে এসেছিল। মিডিয়ার সামনে মিথ্যা কথা বলেছে। তারা মুখে বলেছে আমার সন্তানের মা হবে, কিন্তু তাদের অন্তরে ছিল স্টার হওয়ার নেশা। এ কারণে সংসারটা করা হলো না।’