NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬ | ৩১ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানকে সহায়তা, রুশ ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা যুক্তরাজ্য কি ভাঙনের পথে? আত্মনিয়ন্ত্রণের দাবিতে একই মঞ্চে স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড ক্ষমতার ভারসাম্য বদলাচ্ছে, নতুন বৈশ্বিক ব্যবস্থার আহ্বান গুতেরেসের কূটনীতি থমকে যাওয়ায় হরমুজ প্রণালি বন্ধ রাখার ঘোষণা ইরানের ট্রাম্পের মেইল-ইন ভোটের বিধিনিষেধ ফের আটকালেন বিচারক রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার সিলেট যাচ্ছেন মির্জা ফখরুল আমি সব সময় প্রতিশ্রুতি রক্ষা করি : ট্রাম্প জাভা সাগরে ফেরি উল্টে ৬ জনের মৃত্যু, নিখোঁজ ১২৯ যাত্রী একই ঘটনার পুনরাবৃত্তি, চ্যাম্পিয়ন হয়েও নাকভির কাছ থেকে ট্রফি নিল না ভারতীয় দল ট্রাম্পের ৯/১১ স্মরণ, $৫,০০০ ডিভিডেন্ড প্রস্তাব
Logo
logo

পুলিশের লাঠিচার্জে খুলে গেল জুলাই যোদ্ধার কৃত্রিম হাত


খবর   প্রকাশিত:  ১৭ অক্টোবর, ২০২৫, ০৬:১০ পিএম

পুলিশের লাঠিচার্জে খুলে গেল জুলাই যোদ্ধার কৃত্রিম হাত

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানীর সংসদ ভবন এলাকা। সেখানে আগত জুলাই যোদ্ধাদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। জুলাই যোদ্ধারাও ইটপাটকেল নিক্ষেপ করেছেন। এই সংঘর্ষের মধ্যে আহত এক জুলাই যোদ্ধার কৃত্রিম হাত রাস্তায় পড়ে থাকতে দেখা যায়।

শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে সংসদ ভবনের সামনে এ ঘটনা ঘটে।

সরেজমিনে দেখা গেছে, আন্দোলনরত জুলাই যোদ্ধাদের ওপর পুলিশের লাঠিচার্জের সময় একজন জুলাই যোদ্ধার শরীরে লাগানো একটি কৃত্রিম হাত খুলে পড়ে যায় রাস্তায়। লাঠিচার্জ সহ্য করতে না পারায় হাত রেখেই পালিয়ে যান সেই অবস্থানকারী।

 

 

এদিকে, জুলাই অভ্যুত্থানে আহত ছাত্র-জনতাকে রাষ্ট্রীয় স্বীকৃতি ও জুলাই আহত বীর হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়াসহ তিন দফা দাবিতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অবস্থান নিয়েছেন জুলাই যোদ্ধারা। দাবি না মানলে এলাকা না ছাড়ার ঘোষণা দিয়েছেন তারা।

এ সময় বিক্ষিপ্ত জুলাই যোদ্ধারা সংসদ ভবনের ১২ নম্বর গেট ভেঙে ফেলেন, এমনকি বের হয়ে বেশ কয়েকটি ট্রাক ও বাস ভাঙচুর করেন। পুলিশের ব্যারিকেডের জন্য ব্যবহৃত রোড-ব্লকারগুলো একত্রিত করে আগুন ধরিয়ে দেন। এ ছাড়া জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে কেন্দ্র করে মানিক মিয়া এভিনিউয়ে সেচ ভবনের সামনে তৈরি করা অস্থায়ী তাঁবুতেও আগুন ধরিয়ে দেন আন্দোলনকারীরা।