NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
নেপালের বন্যা জলবায়ু নিয়ে বিশ্বকে আরও সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছে: জিসিএফ প্রধান বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা
Logo
logo

‘বাবা’ ওডিঙ্গাকে বরণে কাঁদল কেনিয়া, জনতার ঢলে বন্ধ বিমানবন্দর


খবর   প্রকাশিত:  ১৭ অক্টোবর, ২০২৫, ১০:১০ এএম

‘বাবা’ ওডিঙ্গাকে বরণে কাঁদল কেনিয়া, জনতার ঢলে বন্ধ বিমানবন্দর

ভারতে মৃত্যুর পর কেনিয়ার সাবেক প্রধানমন্ত্রী রাইলা ওডিঙ্গার মরদেহ দেশে পৌঁছলে হাজারো শোকসন্তপ্ত মানুষের ভিড়ে বৃহস্পতিবার সকালে জোমো কেনিয়াটা আন্তর্জাতিক বিমানবন্দরে সাময়িকভাবে সব ফ্লাইট পরিচালনা বন্ধ হয়ে যায়।

সকালে ওডিঙ্গার মরদেহ পৌঁছনোর পরই হাতে ডালপালা ও তালপাতা নিয়ে বিপুলসংখ্যক মানুষ নিরাপত্তা বেষ্টনী ভেঙে বিমানবন্দরের সীমিত এলাকায় ঢুকে পড়ে।

কর্তৃপক্ষ জানিয়েছে, জনতার এই ভিড়ে নিরাপত্তাজনিত কারণে বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করা হয় এবং প্রায় দুই ঘণ্টা পর কার্যক্রম পুনরায় চালু করা হয়।

অপ্রত্যাশিত ভিড়ের কারণে ওডিঙ্গার মরদেহের জনসম্মুখে প্রদর্শনের স্থান সংসদ ভবন থেকে সরিয়ে নাইরোবির মোই আন্তর্জাতিক ক্রীড়া কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে।

 

রাজধানীর বিভিন্ন সড়ক, বিমানবন্দর সংলগ্ন মহাসড়ক, লি ফিউনারেল হোম এবং সংসদ ভবনের আশপাশে হাজারো মানুষ ভিড় জমায়।

একজন শোকাহত বলেন, ‘আমি সকাল ৬টা থেকে এখানে আছি। আমরা বাবাকে (ওডিঙ্গার ডাক নাম) স্বাগত জানাতে এসেছি। এখনো দেখতে পাইনি, কিন্তু দেখা না হওয়া পর্যন্ত ফিরব না।

আমরা এতিম বোধ করছি—উনি আমাদের পিতা।’

 

রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া শুক্রবার নাইরোবির ন্যায়ো ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে, আর শনিবার মরদেহ নেওয়া হবে পশ্চিম কেনিয়ার লেক ভিক্টোরিয়ার তীরে অবস্থিত তার রাজনৈতিক ঘাঁটি কিসুমুতে।

তার নিজ খামারবাড়ি বোনডোতে (কিসুমু থেকে প্রায় ৬০ কিমি দূরে) রবিবার তাকে দাফন করা হবে।

ওডিঙ্গার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তার ইচ্ছা ছিল মৃত্যুর ৭২ ঘণ্টার মধ্যেই দাফন সম্পন্ন করা।

 

৮০ বছর বয়সী এই সাবেক প্রধানমন্ত্রী বুধবার সকালে ভারতের কোচির কাছে সকালে হাঁটার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং দেবমাথা হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।

কেনিয়ায় সাত দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে এবং প্রেসিডেন্ট রুটো জানিয়েছেন, ওডিঙ্গাকে পূর্ণ সামরিক মর্যাদায় রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া দেওয়া হবে।

ওডিঙ্গা দীর্ঘ বছর ধরে কেনিয়ার বিরোধী রাজনীতির অন্যতম মুখ ছিলেন এবং তিনি পাঁচবার রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন—সর্বশেষ তিন বছর আগে।