NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬ | ৩১ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানকে সহায়তা, রুশ ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা যুক্তরাজ্য কি ভাঙনের পথে? আত্মনিয়ন্ত্রণের দাবিতে একই মঞ্চে স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড ক্ষমতার ভারসাম্য বদলাচ্ছে, নতুন বৈশ্বিক ব্যবস্থার আহ্বান গুতেরেসের কূটনীতি থমকে যাওয়ায় হরমুজ প্রণালি বন্ধ রাখার ঘোষণা ইরানের ট্রাম্পের মেইল-ইন ভোটের বিধিনিষেধ ফের আটকালেন বিচারক রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার সিলেট যাচ্ছেন মির্জা ফখরুল আমি সব সময় প্রতিশ্রুতি রক্ষা করি : ট্রাম্প জাভা সাগরে ফেরি উল্টে ৬ জনের মৃত্যু, নিখোঁজ ১২৯ যাত্রী একই ঘটনার পুনরাবৃত্তি, চ্যাম্পিয়ন হয়েও নাকভির কাছ থেকে ট্রফি নিল না ভারতীয় দল ট্রাম্পের ৯/১১ স্মরণ, $৫,০০০ ডিভিডেন্ড প্রস্তাব
Logo
logo

শতবর্ষী কমনওয়েলথ গেমসের আয়োজক ভারত


খবর   প্রকাশিত:  ১৬ অক্টোবর, ২০২৫, ১০:১০ এএম

শতবর্ষী কমনওয়েলথ গেমসের আয়োজক ভারত

ভারত আবারও কমনওয়েলথ গেমসের আয়োজনের সুযোগ পেল। দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর আহমেদাবাদ নির্বাচিত হয়েছে ২০৩০ সালের শতবর্ষী আসরের আয়োজক শহর হিসেবে।

কমনওয়েলথ স্পোর্টসের মূল্যায়ন কমিশন ভারতের এই শহরকে নাইজেরিয়ার আবুজাকে পেছনে ফেলে মনোনীত করেছে। আগামী ২৬ নভেম্বর স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠেয় সাধারণ সভায় এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হবে বলে আশা করা হচ্ছে।

 


 

বিশ্বের বৃহত্তম ক্রিকেট ভেন্যু নরেন্দ্র মোদি স্টেডিয়াম থাকা আহমেদাবাদ ইতিমধ্যে আন্তর্জাতিক ক্রীড়াজগতে পরিচিত একটি নাম। ২০২৩ সালে এখানেই অনুষ্ঠিত হয়েছিল ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। শহরটির জনসংখ্যা পাঁচ মিলিয়নের বেশি এবং ভবিষ্যতে অলিম্পিক আয়োজনের সম্ভাব্য প্রার্থী হিসেবেও আলোচিত।

ভারত এর আগে ২০১০ সালে দিল্লিতে প্রথমবারের মতো কমনওয়েলথ গেমস আয়োজন করেছিল।

এবার শতবর্ষী আসর আয়োজনের মাধ্যমে দেশটি নতুন ইতিহাস লিখবে।

 

অন্যদিকে, নাইজেরিয়ার আবুজা আবারও আয়োজক হওয়ার সুযোগ হারাল— ২০১৪ সালের আসরেও তারা গ্লাসগোর কাছে পিছিয়ে পড়েছিল। ফলে আফ্রিকার কমনওয়েলথ গেমস আয়োজনের প্রতীক্ষা আরো দীর্ঘ হলো।

কমনওয়েলথ স্পোর্টস এক বিবৃতিতে জানিয়েছে, ‘আমরা বিভিন্ন মানদণ্ডে শহরগুলোর প্রস্তাব মূল্যায়ন করেছি এবং ভবিষ্যতে নাইজেরিয়ার আয়োজক হওয়ার সম্ভাবনা বাড়াতে একটি কৌশলগত পরিকল্পনা হাতে নিচ্ছি, যেখানে ২০৩৪ সালের আসরও বিবেচনায় থাকবে।

 

উল্লেখ্য, ২০৩০ সালের আসরটি হবে কমনওয়েলথ গেমসের শতবর্ষী সংস্করণ, যার যাত্রা শুরু হয়েছিল ১৯৩০ সালে কানাডার হ্যামিলটনে।