NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬ | ৩১ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানকে সহায়তা, রুশ ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা যুক্তরাজ্য কি ভাঙনের পথে? আত্মনিয়ন্ত্রণের দাবিতে একই মঞ্চে স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড ক্ষমতার ভারসাম্য বদলাচ্ছে, নতুন বৈশ্বিক ব্যবস্থার আহ্বান গুতেরেসের কূটনীতি থমকে যাওয়ায় হরমুজ প্রণালি বন্ধ রাখার ঘোষণা ইরানের ট্রাম্পের মেইল-ইন ভোটের বিধিনিষেধ ফের আটকালেন বিচারক রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার সিলেট যাচ্ছেন মির্জা ফখরুল আমি সব সময় প্রতিশ্রুতি রক্ষা করি : ট্রাম্প জাভা সাগরে ফেরি উল্টে ৬ জনের মৃত্যু, নিখোঁজ ১২৯ যাত্রী একই ঘটনার পুনরাবৃত্তি, চ্যাম্পিয়ন হয়েও নাকভির কাছ থেকে ট্রফি নিল না ভারতীয় দল ট্রাম্পের ৯/১১ স্মরণ, $৫,০০০ ডিভিডেন্ড প্রস্তাব
Logo
logo

নিউজিল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের


খবর   প্রকাশিত:  ১১ অক্টোবর, ২০২৫, ১০:১০ এএম

নিউজিল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের

প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জয়ের পর দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের সঙ্গে দুর্দান্ত লড়াই করে হারে বাংলাদেশ। তবে তৃতীয় ম্যাচে এসে বড় হার সঙ্গী হয়েছে মেয়েদের। গুয়াহাটিতে নারী বিশ্বকাপের ম্যাচে ১০০ রানে হেরেছে নিগার সুলতানার দল।

২২৮ রানের লক্ষ্য তাড়ায় ধীর সূচনা করে বাংলাদেশ। তবে ৪ ওভারে মাত্র ৭ রান তুলেও উইকেট হারাতে হয়েছে। রোজমেরি মাইরের বলে বোল্ড হন শারমিন আক্তার (৩)।

 

আরেক ওপেনার রুবাইয়া হায়দার ৪ আর চার নম্বর ব্যাটার সোবহানা মোস্তারি ফেরেন ২ করেই। দশম ওভারে ২২ রানে ৩ উইকেট হারিয়ে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে পড়ে বাংলাদেশ।

এরপর নিগার সুলতানা (৪), সুমাইয়া আক্তার (১), স্বর্না আক্তার (১) একে একে সাজঘরের পথ ধরেন। ৩৩ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ। সেখান থেকে নাহিদা আক্তার আর ফাহিমা খাতুন কিছুটা সময় লড়াই করেন। নাহিদা ১৭ করে আউট হন।

 

এরপর ফাহিমা আর রাবেয়া খাতুন পরাজয়ের ব্যবধান কমানোর চেষ্টা করেন। ৭৯ বলে ৪৪ রানের জুটি গড়েন তারা। রাবেয়া ২৫ আর শেষ ব্যাটার হিসেবে আউট হন ফাহিমা। ৩৯.৫ ওভারে ১২৭ রানে অলআউট হয় বাংলাদেশ।

এর আগে বাংলাদেশের বিপক্ষে ৯ উইকেটে ২২৭ রানের চ্যালেঞ্জিং পুঁজি দাঁড় করায় নিউজিল্যান্ড।

টস জিতে ব্যাটিংয়ে নেমে দেখেশুনে শুরু করে নিউজিল্যান্ড। সুজি বেটসের ব্যাটে উদ্বোধনী জুটিতে ৩৫ রান তুলে কিউইরা। এরপর ৩ রানের মধ্যে ৩ উইকেট তুলো নিয়ে লড়াইয়ে ফিরেছিল বাংলাদেশ।

 

রাবেয়া খান স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন জর্জিয়া প্লিমারকে (৪)। ২৯ করে রানআউট হন বেটস। আমেলিয়া কারকে (১) বোল্ড করে দ্বিতীয় শিকার করেন রাবেয়া। ৩৮ রানে ৩ উইকেট হারায় নিউজিল্যান্ড।

এরপর ১১২ রানের বড় জুটি গড়ে বাংলাদেশকে বেকায়দায় ফেলে দেন সোফি ডিভাইন আর ব্রুকি হলিডে। ৬৯ রান করা হলিডেকে উইকেটরক্ষকের ক্যাচ বানিয়ে অবশেষে জুটি ভাঙেন ফাহিমা খাতুন। ডিভাইন করেন ৬৩।

হলিডে আর ডিভাইনের জোড়া হাফসেঞ্চুরিতে ভর করেই চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় নিউজিল্যান্ড। বাংলাদেশের রাবেয়া খান ৩০ রানে শিকার করেন ৩টি উইকেট।