NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬ | ৩১ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানকে সহায়তা, রুশ ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা যুক্তরাজ্য কি ভাঙনের পথে? আত্মনিয়ন্ত্রণের দাবিতে একই মঞ্চে স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড ক্ষমতার ভারসাম্য বদলাচ্ছে, নতুন বৈশ্বিক ব্যবস্থার আহ্বান গুতেরেসের কূটনীতি থমকে যাওয়ায় হরমুজ প্রণালি বন্ধ রাখার ঘোষণা ইরানের ট্রাম্পের মেইল-ইন ভোটের বিধিনিষেধ ফের আটকালেন বিচারক রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার সিলেট যাচ্ছেন মির্জা ফখরুল আমি সব সময় প্রতিশ্রুতি রক্ষা করি : ট্রাম্প জাভা সাগরে ফেরি উল্টে ৬ জনের মৃত্যু, নিখোঁজ ১২৯ যাত্রী একই ঘটনার পুনরাবৃত্তি, চ্যাম্পিয়ন হয়েও নাকভির কাছ থেকে ট্রফি নিল না ভারতীয় দল ট্রাম্পের ৯/১১ স্মরণ, $৫,০০০ ডিভিডেন্ড প্রস্তাব
Logo
logo

‘অনাকাঙ্ক্ষিত’ পরিস্থিতি এড়াতে ঢাবির শরৎ উৎসব স্থগিত


খবর   প্রকাশিত:  ১০ অক্টোবর, ২০২৫, ০৬:১০ পিএম

‘অনাকাঙ্ক্ষিত’ পরিস্থিতি এড়াতে ঢাবির শরৎ উৎসব স্থগিত

আয়োজকদের একজনের বিরুদ্ধে ফ্যাসিবাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ ওঠায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলায় শরৎ উৎসব আয়োজন স্থগিত করা হয়েছে।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলামের সই করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, সত্যেন সেন শিল্পীগোষ্ঠী গত ১৯ বছর ধরে নিয়মিতভাবে চারুকলার বকুলতলায় শরৎ উৎসব আয়োজন করে আসছে। এ বছরও ১০ অক্টোবর অনুষ্ঠান আয়োজনের জন্য অনুমতি চেয়ে তারা অনুষদ বরাবর আবেদনপত্র জমা দেয়। যা অনুষদ বরাবরের মতোই অনুমোদন করে।

 

আতবে পরবর্তীতে ৯ অক্টোবর ‘ফ্যাসিবাদবিরোধী লেখক, সাংবাদিক ও শিল্পীসমাজ’-এর পক্ষ থেকে চারুকলা অনুষদে আরেকটি আবেদনপত্র জমা দেওয়া হয়। সেখানে অভিযোগ করা হয়, এবারের অনুষ্ঠানের আয়োজকদের একজন ফ্যাসিবাদের সঙ্গে সম্পৃক্ত।

এ অভিযোগের পরিপ্রেক্ষিতে ‘অনাকাঙ্ক্ষিত’ পরিস্থিতি এড়ানোর লক্ষ্যে চারুকলা অনুষদ সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ করে অনুষ্ঠানটি আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়।

বিবৃতিতে আরও জানানো হয়, শনিবার (১১ অক্টোবর) চারুকলা অনুষদের শিক্ষক ও সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসা হবে। সেই বৈঠকে ফ্যাসিবাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ খতিয়ে দেখে স্থগিত অনুষ্ঠানটি ভবিষ্যতে সম্পন্ন করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।