NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬ | ২৮ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা চীনা গুপ্তচরের সঙ্গে এনভিডিয়া প্রধানের পরকীয়ার তদন্ত করছে এফবিআই : ট্রাম্প রাশিয়ার পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাজ্যে মার্কিন সেনা গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে পথচারীদের ওপর উঠে গেল গাড়ি, নিহত ৩ ঘোড়ারেসের মাঠে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ হারালেন উদীয়মান জকি ইজি নিল বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী ইসরায়েল-পাকিস্তানসহ চার দেশকে মার্কিন সহায়তা দেওয়া নিয়ে প্রশ্ন আল-সায়েদের সংবাদ উপস্থাপক রাবিয়া আহসানকে গুলি করে হত্যা, স্বামী আটক ইউক্রেন যুদ্ধ বন্ধে ‘জোরালো আগ্রহ’ দেখছে যুক্তরাষ্ট্র : ট্রাম্প গোল্ডেন বয় পুরস্কার জিতলেন পাউ কুবারসি
Logo
logo

প্রবাসী ভোটে গোপনীয়তা অটুট থাকবে : ফয়েজ আহমদ তৈয়্যব


খবর   প্রকাশিত:  ০৯ অক্টোবর, ২০২৫, ১০:১০ এএম

প্রবাসী ভোটে গোপনীয়তা অটুট থাকবে : ফয়েজ আহমদ তৈয়্যব

আসন্ন জাতীয় নির্বাচনের জন্য প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের ‘পোস্টাল ব্যালট’ সেবা চালু হবে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন, ভোট প্রক্রিয়ায় গোপনীয়তা সম্পূর্ণভাবে রক্ষা করা হবে।

বুধবার (৮ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে ডাক অধিদপ্তর প্রাঙ্গণে বিশ্ব ডাক দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশ ডাক দেশের অন্যতম প্রাচীন প্রতিষ্ঠান। দেশের ৯ হাজার ৮৪৮টি ডাকঘরের মাধ্যমে প্রায় ৪০ হাজার কর্মকর্তা-কর্মচারী জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিচ্ছেন।

 

তিনি আরো জানান, ডাকঘরগুলো চিঠিপত্র, পার্সেল, সঞ্চয়, মানি অর্ডার, জীবন বিমা, ই-কমার্স ও ডিজিটাল আর্থিক সেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ডাকযোগে ভূমি, পাসপোর্ট, স্মার্ট জাতীয় পরিচয়পত্র ও ড্রাইভিং লাইসেন্স সেবা নাগরিকদের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ‘প্রবাসীদের ভোট তিনটি ইনভেলাপের মাধ্যমে নেওয়া হবে, ফলে ভোটের নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত হবে। তিনি এটিকে বাংলাদেশের গণতন্ত্রকে আরো শক্তিশালী করার একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেন।

’

 

ডাক বিভাগের আধুনিকায়ন ও সেবা উন্নয়নের লক্ষ্য হিসেবে তিনি উল্লেখ করেন, ই-কমার্স সেবা সম্প্রসারণ, দ্রুত ডেলিভারি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও অটোমেশন সংযোজন এবং সেন্ট্রাল লজিস্টিকস ট্র্যাকিং প্ল্যাটফরম (সিএলটিপি) চালু করা। এ ছাড়া নাগরিকের ঠিকানার ডিজিটাল রূপান্তর ও ব্যক্তিগত তথ্য সুরক্ষা নিশ্চিত করার পাইলট প্রকল্পও নেওয়া হচ্ছে।

সংবাদ সম্মেলনে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, ডাক অধিদপ্তরের মহাপরিচালক এস এম শাহাবুদ্দিনসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।