NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী খাবারের ভ্যানে বিমান বদলেছিলেন ট্রাম্প! লোহিত সাগরে জাহাজে হুতির হামলায় নিহত ৩ হাইড্রেশন ব্রেক রেখে দিতে চায় ফিফা জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হবে ১৫ আগস্ট বেলুচিস্তানের স্বঘোষিত স্বাধীনতা দিবস আজ: বিশ্বজুড়ে বেলুচদের নানা কর্মসূচি শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দায়িত্বশীল আচরণের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশসহ অংশীদার দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব আরো জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রকে ছাড়ের শর্তে হরমুজ খোলার ঘোষণা ইরানের বিপুল ক্ষতির মুখে ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’
Logo
logo

কাকে বিয়ে করলেন ‘বিগ বস’খ্যাত সারা খান?


খবর   প্রকাশিত:  ০৯ অক্টোবর, ২০২৫, ১০:১০ এএম

কাকে বিয়ে করলেন ‘বিগ বস’খ্যাত সারা খান?

এক বছর প্রেমের পর অভিনেতা ও প্রযোজক কৃষ পাঠককে সোমবার (৬ অক্টোবর) আদালতে বিয়ে করেন ‘বিগ বস’খ্যাত সারা খান। বিয়ের সনদপত্রসহ ইনস্টাগ্রামে পোস্ট করে বিয়ের খবরটি নিশ্চিত করেন সারা খান ও কৃষ পাঠক দুজনেই। 

এক পোস্টে সারা খান জানান, আমরা দুই ধর্মের হলেও আমাদের গল্প এক ভালোবাসার।  

কৃষ হিন্দু ধর্মাবলম্বী হলেও সারা খান মুসলিম।

এই যুগল দম্পতির প্রথম পরিচয় হয় একটি ডেটিং অ্যাপের মাধ্যমে। টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে সারা ও কৃষ জানায়, ডিসেম্বর মাসে তাদের গ্র্যান্ড ওয়েডিং। কৃষ বলেন, আমাদের কোর্ট ম্যারেজ ছিল একান্ত আয়োজন। তবে ডিসেম্বরে জাঁকালো—নাচ, গান আর উৎসবের আয়োজন করা হবে।
 

 

সারা জানান, তার ছবি দেখেই তাকে কাছের মানুষ মনে হয়েছিল তাই পরদিন আমরা দেখা করি। প্রথম দিনই কৃষকে স্পষ্ট বলি যে, আমি স্থায়ী সম্পর্কে বিশ্বাসী।

উল্লেখ্য, ২০১০ সালে ‘বিগ বস’ ৪-এর সেটে ইসলাম রীতি অনুসারে আলি মার্চেন্টের সঙ্গে বিয়ে করেছিলেন সারা খান। তবে দুই মাসের মধ্যেই সম্পর্কে ফাটল ধরে এবং ২০১১ সালে তাদের বিচ্ছেদ হয়।

 

অন্যদিকে কৃষ পাঠক অভিনেতা সুনীল লাহিড়ীর ছেলে, যিনি রামানন্দ সাগরের রামায়ণ-এ লক্ষ্মণের চরিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেছেন।