NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী খাবারের ভ্যানে বিমান বদলেছিলেন ট্রাম্প! লোহিত সাগরে জাহাজে হুতির হামলায় নিহত ৩ হাইড্রেশন ব্রেক রেখে দিতে চায় ফিফা জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হবে ১৫ আগস্ট বেলুচিস্তানের স্বঘোষিত স্বাধীনতা দিবস আজ: বিশ্বজুড়ে বেলুচদের নানা কর্মসূচি শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দায়িত্বশীল আচরণের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশসহ অংশীদার দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব আরো জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রকে ছাড়ের শর্তে হরমুজ খোলার ঘোষণা ইরানের বিপুল ক্ষতির মুখে ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’
Logo
logo

সেই বিয়ের কথা স্বীকার করলেন পরীমনি


খবর   প্রকাশিত:  ০৬ অক্টোবর, ২০২৫, ১০:১০ এএম

সেই বিয়ের কথা স্বীকার করলেন পরীমনি

ঢাকাই সিনেমার নায়িকা পরীমণি তার ব্যক্তিজীনের বিভিন্ন ঘটনা নিয়ে সব সময়ই আলোচনায় থাকেন। বিভিন্ন সময় তিনি ব্যাপক সমালোচনার মুখেও পড়েন। কিন্তু কোনো কিছুই পরোয়া করেন না এ নায়িকা।

বিয়ে এবং প্রেম নিয়েও তিনি অনকেবার সংবাদের শিরোনাম হয়েছেন। তবে সিনেমায় প্রতিষ্ঠিত হওয়ার তার একবার বিয়ে হয়েছিল। এটি নিয়ে অনেকবার সংবাদ হয়েছে। এবার জানা গেছে সেই বিয়ে সম্পর্কে। অভিনয়ে ক্যারিয়ার গড়ার আগে পরীমনি তার খালাতো ভাই ইসমাইলকে বিয়ে করেছিলেন। তবে এ বিষয়টি কখনো কথা বলেননি পরী।

 

মাছরাঙা টেলিভিশনের ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ অনুষ্ঠানে এ বিয়ে নিয়ে বলেছেন পরীমনি। গত বছরের নভেম্বরে এক সড়ক দুর্ঘটনায় ইসমাইলের মৃত্যুর পর এমন গুঞ্জন ছড়িয়েছিল। ইসমাইলের সঙ্গে পরীমনির ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যায়।

সেই বিয়ের কথা স্বীকার করলেন পরীমনি

 

ইসমাইল প্রসঙ্গে পরীমনি বলেন, ‘হ্যাঁ, আমার সৎস্বামী ছিল।’ তিনি আরও বলেন, ‘আমার না আসলে ১২টা বিয়ে করার (ইচ্ছা আছে)। ছোটবেলা থেকে আমি মজা করে বলতাম, আমি এক ডজন বিয়ে করব। এটা আসলে রিউমারটা (গুঞ্জন) এভাবে স্টাবলিশ (প্রতিষ্ঠিত) হবে—সেটা আমি বুঝি নাই। তাহলে আমি কোনো দিনই বলতাম না।’

 

 

 

চার বছর আগে ‘গুণিন’ সিনেমার শুটিংয়ের গিয়ে পরীমনির সঙ্গে নায়ক শরীফুল রাজের পরিচয় হয়। পরিচয় থেকে বিয়ে। এরপর তাদের একটি ছেলেসন্তান হয়। কিন্তু রাজের সঙ্গে সেই বিয়ে টেকেনি।