NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬ | ৩১ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানকে সহায়তা, রুশ ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা যুক্তরাজ্য কি ভাঙনের পথে? আত্মনিয়ন্ত্রণের দাবিতে একই মঞ্চে স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড ক্ষমতার ভারসাম্য বদলাচ্ছে, নতুন বৈশ্বিক ব্যবস্থার আহ্বান গুতেরেসের কূটনীতি থমকে যাওয়ায় হরমুজ প্রণালি বন্ধ রাখার ঘোষণা ইরানের ট্রাম্পের মেইল-ইন ভোটের বিধিনিষেধ ফের আটকালেন বিচারক রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার সিলেট যাচ্ছেন মির্জা ফখরুল আমি সব সময় প্রতিশ্রুতি রক্ষা করি : ট্রাম্প জাভা সাগরে ফেরি উল্টে ৬ জনের মৃত্যু, নিখোঁজ ১২৯ যাত্রী একই ঘটনার পুনরাবৃত্তি, চ্যাম্পিয়ন হয়েও নাকভির কাছ থেকে ট্রফি নিল না ভারতীয় দল ট্রাম্পের ৯/১১ স্মরণ, $৫,০০০ ডিভিডেন্ড প্রস্তাব
Logo
logo

শহিদুল আলম ও গাজার পাশে আছি: প্রধান উপদেষ্টা


খবর   প্রকাশিত:  ০৫ অক্টোবর, ২০২৫, ১০:১০ এএম

শহিদুল আলম ও গাজার পাশে আছি: প্রধান উপদেষ্টা

গাজামুখী ঐতিহাসিক নৌবহরে (ফ্লোটিলা ফর গাজা) অংশ নেওয়া ব্যক্তিদের অবস্থা ও নিরাপত্তা নিবিড় পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (৪ অক্টোবর) এক বিবৃতিতে তিনি বাংলাদেশের বিশিষ্ট আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহিদুল আলমের সাহসিকতার কথা বিশেষভাবে উল্লেখ করেন। একই সঙ্গে গাজা ও শহিদুল আলমের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার শনিবার রাতে প্রধান উপদেষ্টারে বিবৃতির কথা জানান।

 

বিবৃতিতে প্রধান উপদেষ্টা বলেন, ‘শহিদুল আলম এই অভিযানে অংশ নিয়েছেন একই সাহস, দৃঢ়তা ও অবিচল মানসিকতা নিয়ে- যে মানসিকতা তিনি ২০১৮ সালে শেখ হাসিনা সরকারের সময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলার অপরাধে ১০৭ দিন কারাভোগের মধ্যেও দেখিয়েছিলেন। তিনি আজ বাংলাদেশের অদম্য চেতনার এক উজ্জ্বল প্রতীক।’

প্রধান উপদেষ্টা জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে সেপ্টেম্বর মাসে দেওয়া নিজের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে বলেন, ‘মানবিক যন্ত্রণার প্রতি উদাসীনতা মানবজাতির দীর্ঘ লড়াই ও অগ্রগতির সাফল্য ধ্বংস করছে। এই ট্র্যাজেডি সবচেয়ে স্পষ্টভাবে দৃশ্যমান গাজায়, যেখানে শিশুরা অনাহারে মরছে, সাধারণ মানুষ নির্বিচারে নিহত হচ্ছে, হাসপাতাল ও বিদ্যালয়সহ পুরো মহল্লাগুলো মানচিত্র থেকে মুছে ফেলা হচ্ছে।’

বিবৃতির শেষে তিনি বলেন, ‘আমরা শহিদুল আলমের পাশে আছি, আমরা গাজার পাশে আছি- এখন এবং চিরকাল।’