NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
নেপালের বন্যা জলবায়ু নিয়ে বিশ্বকে আরও সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছে: জিসিএফ প্রধান বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা
Logo
logo

সুমুদ ফ্লোটিলার কর্মীদের সন্ত্রাসী বললেন ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী


খবর   প্রকাশিত:  ০৩ অক্টোবর, ২০২৫, ০৭:১০ পিএম

সুমুদ ফ্লোটিলার কর্মীদের সন্ত্রাসী বললেন ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী

গাজার উদ্দেশ্যে যাত্রা করা মানবিক সহায়তা বহনকারী সুমুদ ফ্লোটিলার মানবাধিকার কর্মীদের সন্ত্রাসী বলে আখ্যায়িত করেছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গিভির। মানবিক সহায়তা বহনকারী এই ফ্লোটিলার লক্ষ্য ছিল দীর্ঘ ১৭ বছরের অবরোধ ভেঙে গাজায় ত্রাণ পৌঁছে দেওয়া।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, ইসরায়েলি সেনাবাহিনীর হেফাজতে মাটিতে বসানো অবস্থায় কয়েকজন কর্মীর সঙ্গে কথা বলছেন বেন গিভির। এসময় আটক ব্যক্তিরা 'ফ্রিডম ফর প্যালেস্টাইন' বলে স্লোগান দিলে তাদেরকে সন্ত্রাসী বলে বাকবিতণ্ডায় জড়ান ইতামার বেন গিভির।

 

গাজার অবরোধ ভেঙে মানবিক সহায়তা পাঠানোর উদ্যোগ নিয়ে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সবগুলো জাহাজ আটক করেছে ইসরায়েলি নৌবাহিনী। এসব জাহাজে থাকা প্রায় ৫০০ প্রো-ফিলিস্তিনি কর্মীকে আটক করা হয়েছে।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আটক কর্মীরা সবাই সুস্থ আছেন এবং কোনো জাহাজই গাজায় পৌঁছাতে পারেনি। যারা গাজায় সহায়তা পাঠানোর চেষ্টা করছিলেন তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রস্তুতি চলছে।