NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী খাবারের ভ্যানে বিমান বদলেছিলেন ট্রাম্প! লোহিত সাগরে জাহাজে হুতির হামলায় নিহত ৩ হাইড্রেশন ব্রেক রেখে দিতে চায় ফিফা জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হবে ১৫ আগস্ট বেলুচিস্তানের স্বঘোষিত স্বাধীনতা দিবস আজ: বিশ্বজুড়ে বেলুচদের নানা কর্মসূচি শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দায়িত্বশীল আচরণের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশসহ অংশীদার দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব আরো জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রকে ছাড়ের শর্তে হরমুজ খোলার ঘোষণা ইরানের বিপুল ক্ষতির মুখে ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’
Logo
logo

যুক্তরাষ্ট্র ও কানাডায় শুভ-মন্দিরার সিনেমা


খবর   প্রকাশিত:  ০৩ অক্টোবর, ২০২৫, ১০:১০ এএম

যুক্তরাষ্ট্র ও কানাডায় শুভ-মন্দিরার সিনেমা

গেল কোরবানির ঈদে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল আলোচিত সিনেমা ‘নীলচক্র’। এবার ছবিটি যাচ্ছে দেশের বাইরে। আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী জুটি অভিনীত সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও কানাডায়। বায়োস্কপ ফিল্মসের ব্যানারে আগামী ১০ অক্টোবর থেকে দুই দেশে মুক্তি পাবে এ সিনেমা।

বিষয়টি সোশ্যাল মিডিয়ায় নিশ্চিত করেছে বায়োস্কপ ফিল্মস।

 

আধুনিক প্রযুক্তির সুযোগ নিয়ে তৈরি নানা ফাঁদের গল্পে নির্মিত হয়েছে ‘নীলচক্র’। মিঠু খানের পরিচালনায় সিনেমাটির চিত্রনাট্য করেছেন নাজিম উদ দৌলা। এখানে আইনপ্রয়োগকারী সংস্থার কর্মকর্তা ফয়সাল চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। তার বিপরীতে আছেন মন্দিরা চক্রবর্তী।

এছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শিরীন আলম, খালেদা আক্তার কল্পনা, শাহেদ আলী, টাইগার রবি, মনির আহমেদ শাকিল, প্রিয়ন্তী ঊর্বী, মাসুম রেজওয়ানসহ অনেকে।

 

 

 

দেশে মুক্তির আগে গত বছরের শেষ দিকে আমেরিকান ফিল্ম মার্কেটে অনুষ্ঠিত হয়েছিল ‘নীলচক্র’-এর আন্তর্জাতিক প্রিমিয়ার। এবার বাণিজ্যিকভাবে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পেতে যাচ্ছে ছবিটি।