NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী খাবারের ভ্যানে বিমান বদলেছিলেন ট্রাম্প! লোহিত সাগরে জাহাজে হুতির হামলায় নিহত ৩ হাইড্রেশন ব্রেক রেখে দিতে চায় ফিফা জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হবে ১৫ আগস্ট বেলুচিস্তানের স্বঘোষিত স্বাধীনতা দিবস আজ: বিশ্বজুড়ে বেলুচদের নানা কর্মসূচি শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দায়িত্বশীল আচরণের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশসহ অংশীদার দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব আরো জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রকে ছাড়ের শর্তে হরমুজ খোলার ঘোষণা ইরানের বিপুল ক্ষতির মুখে ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’
Logo
logo

শাহরুখ ও তার ছেলের বিরুদ্ধে মামলা খারিজ


খবর   প্রকাশিত:  ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:০৯ এএম

শাহরুখ ও তার ছেলের বিরুদ্ধে মামলা খারিজ

বলিউড বাদশাহ শাহরুখ খান ও তার ছেলে আরিয়ান খানের বিরুদ্ধে দায়ের করা মানহানির মামলা দিল্লি হাইকোর্টে খারিজ হয়ে গেছে। মামলাটি দায়ের করেছিলেন ভারতের এনসিবি’র প্রাক্তন কর্মকর্তা সমীর ওয়াংখেড়। তার অভিযোগ ছিল ওয়েব সিরিজ ‘ব্যাডস অফ বলিউড’-এ তাকে ব্যঙ্গাত্মকভাবে দেখানো হয়েছে।

এই অভিযোগ করে মানহানি হয়েছে দাবি করে শাহরুখ ও তার ছেলের কাছে ২ কোটি রুপি ক্ষতিপূরণ চেয়েছিলেন ওই কর্মকর্তা।

 

শুক্রবার শুনানি শেষে বিচারপতি পুরুষেন্দ্র কুমার কৌরব স্পষ্টভাবে বলেন, ‌‘আপনার আবেদন গ্রহণযোগ্য নয়। আমি মামলার আবেদনটি খারিজ করছি।’

ওয়াংখেড়ের আইনজীবী সন্দীপ শেঠি আদালতে বলেন, সিরিজটি দিল্লি সহ সারাদেশে প্রদর্শিত হচ্ছে এবং মিমসের মাধ্যমে অভিযোগকারীর সম্মান ক্ষুণ্ণ হয়েছে। তবে আদালত এ অভিযোগ মানতে নারাজ। আদালতের পর্যবেক্ষণ, অভিযোগকারী যদি প্রমাণ দেখাতে পারতেন যে দিল্লিতে তার প্রচুর ক্ষতি হয়েছে, তবে বিবেচনা করা যেত।

 

 

 

শুনানি শেষে ওয়াংখেড়ের আইনজীবী মামলার আবেদন সংশোধনের সময় প্রার্থনা করেন। সেটি আদালত মঞ্জুর করেছেন। এখন মামলার ভবিষ্যৎ নির্ভর করছে সংশোধিত আবেদনের ওপর।