NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬ | ৩১ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানকে সহায়তা, রুশ ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা যুক্তরাজ্য কি ভাঙনের পথে? আত্মনিয়ন্ত্রণের দাবিতে একই মঞ্চে স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড ক্ষমতার ভারসাম্য বদলাচ্ছে, নতুন বৈশ্বিক ব্যবস্থার আহ্বান গুতেরেসের কূটনীতি থমকে যাওয়ায় হরমুজ প্রণালি বন্ধ রাখার ঘোষণা ইরানের ট্রাম্পের মেইল-ইন ভোটের বিধিনিষেধ ফের আটকালেন বিচারক রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার সিলেট যাচ্ছেন মির্জা ফখরুল আমি সব সময় প্রতিশ্রুতি রক্ষা করি : ট্রাম্প জাভা সাগরে ফেরি উল্টে ৬ জনের মৃত্যু, নিখোঁজ ১২৯ যাত্রী একই ঘটনার পুনরাবৃত্তি, চ্যাম্পিয়ন হয়েও নাকভির কাছ থেকে ট্রফি নিল না ভারতীয় দল ট্রাম্পের ৯/১১ স্মরণ, $৫,০০০ ডিভিডেন্ড প্রস্তাব
Logo
logo

দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে নেপালের ইতিহাস


খবর   প্রকাশিত:  ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:০৯ এএম

দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে নেপালের ইতিহাস

শারজাহে ওয়েস্ট ইন্ডিজকে ১৯ রানে হারিয়ে ইতিহাসের পাতায় নাম লিখলো নেপাল। এটাই ছিল পূর্ণ সদস্য দলের বিপক্ষে তাদের প্রথম জয়। এর আগে ২০১৪ সালে আফগানিস্তানকে টি-টোয়েন্টিতে হারালেও তখন আফগানিস্তান ছিল সহযোগী সদস্য।

প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৪৮ রান তুলেছিল নেপাল। জবাবে ৯ উইকেটে ১২৯ রানে থেমে যায় ওয়েস্ট ইন্ডিজ।

 

শুধু জয়ের কারণেই নয়, ম্যাচটিকে নেপালের জন্য স্মরণীয় করে তুলেছে আরও কিছু মাইলফলক। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এটিই ছিল তাদের প্রথম টি-টোয়েন্টি এবং প্রথম দ্বিপাক্ষিক সিরিজের সূচনা। আর সেই সিরিজ শুরুর ম্যাচেই দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের প্রতিটি বিভাগে ছাপিয়ে গেল নেপাল।

পুরো ম্যাচে ছিল দারুণ দলীয় প্রচেষ্টা। নেপালের ছয় ব্যাটার ছক্কা হাঁকান, ছয় বোলার নেন উইকেট, আর ফিল্ডিং ছিল নিখুঁত।

 

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক আকিল হোসেন। তবে নেপালের শুরুটা ভালো ছিল না, মাত্র ৩.১ ওভারে দুই ওপেনার সাজঘরে ফেরেন। তবু দলীয় লড়াই ও দৃঢ়তায় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত স্মরণীয় জয় ছিনিয়ে নেয় তারা।

অধিনায়ক রোহিত পাওডেল ৩৫ বলে ৩৮, কুশাল মাল্লা ২১ বলে ৩০ আর গুলশাল ঝা ১৬ বলে ২২ করে নেপালকে লড়াকু পুঁজি এনে দেন।

জবাবে নিয়মিত বিরতিতে উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। দলের কোনো ব্যাটারই দায়িত্ব নিতে পারেননি। আমির জাঙ্গো ২২ বলে ১৯, কিয়েসি কার্টি ১৫ বলে ১৬ আর নাভিন বিদায়সি ২৫ বল খেলে করেন ২২ রান। শেষদিকে ফ্যাবিয়েন এলেন ১৪ বলে ১৯ আর আকিল হোসেন ৯ বলে ১৮ রানের ইনিংস খেলেও দলকে জয়ের বন্দরে নিতে পারেননি।

 

 

 

নেপালের কুশাল ভুরতেল ১৭ রানে শিকার করেন ২টি উইকেট।