NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬ | ৩১ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানকে সহায়তা, রুশ ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা যুক্তরাজ্য কি ভাঙনের পথে? আত্মনিয়ন্ত্রণের দাবিতে একই মঞ্চে স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড ক্ষমতার ভারসাম্য বদলাচ্ছে, নতুন বৈশ্বিক ব্যবস্থার আহ্বান গুতেরেসের কূটনীতি থমকে যাওয়ায় হরমুজ প্রণালি বন্ধ রাখার ঘোষণা ইরানের ট্রাম্পের মেইল-ইন ভোটের বিধিনিষেধ ফের আটকালেন বিচারক রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার সিলেট যাচ্ছেন মির্জা ফখরুল আমি সব সময় প্রতিশ্রুতি রক্ষা করি : ট্রাম্প জাভা সাগরে ফেরি উল্টে ৬ জনের মৃত্যু, নিখোঁজ ১২৯ যাত্রী একই ঘটনার পুনরাবৃত্তি, চ্যাম্পিয়ন হয়েও নাকভির কাছ থেকে ট্রফি নিল না ভারতীয় দল ট্রাম্পের ৯/১১ স্মরণ, $৫,০০০ ডিভিডেন্ড প্রস্তাব
Logo
logo

রোনালদো না মেসি— রুনির চোখে কে সেরা


খবর   প্রকাশিত:  ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:০৯ এএম

রোনালদো না মেসি— রুনির চোখে কে সেরা

ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি স্ট্রাইকার ওয়েইন রুনি জানালেন, তিনি কখনোই ক্রিস্তিয়ানো রোনালদোকে ঘৃণা করেননি, বরং তাকে  ‘জিনিয়াস’ হিসেবে বর্ণনা করেছেন। রুনি স্বীকার করেছেন, রোনালদো ও লিওনেল মেসির মধ্যে কে সেরা—এ প্রশ্নে তিনি কাউকেই আলাদা করে রাখতে পারেন না।

রুনি ও রোনালদো ২০০৪ থেকে ২০০৯ পর্যন্ত পাঁচ বছর একসঙ্গে ইউনাইটেডে খেলেছেন। এই সময়ে স্যার অ্যালেক্স ফার্গুসনের অধীনে ক্লাবটি তিনটি প্রিমিয়ার লিগ ও একটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছিল।

তবে ২০০৬ বিশ্বকাপে ইংল্যান্ড-পর্তুগাল ম্যাচে রুনির লাল কার্ডের ঘটনায় দুজনের সম্পর্ক নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল।

 

তবে রুনি সেই ধোঁয়াশা পরিষ্কার করেছেন। ‘রিও ফার্দিনান্ড প্রেজেন্টস’ পডকাস্টে রুনি বলেন, ‘মানুষ ভাবে আমি রোনালদোকে ঘৃণা করি। এটা একেবারেই ভুল।

আমি ওকে ভালোবাসি। রোনালদো একজন অসাধারণ খেলোয়াড়। আমি ওর সঙ্গে খেলতে উপভোগ করেছি এবং আমরা দুজন খুব কাছের ছিলাম।’

 

মেসি ও রোনালদোর মধ্যে কে সেরা— এ প্রশ্নে রুনি সব সময় মেসির দিকে একটু ঝুঁকেছেন।

এ কারণেই অনেকেই ভেবেছেন তিনি রোনালদোকে অপছন্দ করেন। কিন্তু রুনি জোর দিয়ে বলেছেন, ‘আমি মেসিকে ভালোবাসি, তার খেলা দেখতে অসাধারণ লাগে। তবে রোনালদো একেবারেই কিলার। আমি কেবল বলেছি মেসির খেলায় একটু বাড়তি কিছু আছে। এর মানে এই নয় যে আমি রোনালদোকে ছোট করি।

 

বার্সেলোনার হয়ে মেসির সেরা সময়ে তার মুখোমুখি হয়েছিলেন রুনি। ২০০৯ ও ২০১১ সালে মেসির বার্সার কাছে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে হেরেছিল ম্যানইউ। এ অভিজ্ঞতার পর রুনি মনে করেন—এ দুজনকে তুলনা করা প্রায় অসম্ভব। তার মতে, ফুটবল ইতিহাসে লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোই সর্বকালের সেরা দুই খেলোয়াড়। রুনির ভাষায়,কেউ হয়তো মেসিকে পছন্দ করবে, কেউ রোনালদোকে। কিন্তু তাদের দুজনের কাউকেই ছোট করা যায় না। আমার কাছে ওরা দুজনই সর্বকালের সেরা খেলোয়াড়। মেসির খেলার মধ্যে একটু বাড়তি জাদু আছে, সেটাই আমার পছন্দ। তবে রোনালদোও একেবারে জিনিয়াস। ৪০ বছর বয়সে গিয়েও সে যা করছে তা অবিশ্বাস্য। আমি ওর ব্যাপারে খারাপ কিছু বলতে পারি না।’