NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, অক্টোবর ২, ২০২৬ | ১৬ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
মার্শাল দ্বীপপুঞ্জের পারমাণবিক ক্ষতি মোকাবিলায় যুক্তরাষ্ট্রকে আরও পদক্ষেপের আহ্বান জাতিসংঘের যুক্তরাষ্ট্রের নির্দেশে আগেভাগেই নিউইয়র্ক ছাড়ল ইরানি জাতিসংঘ প্রতিনিধি দল ইরানের নিষেধাজ্ঞা এড়ানো এ-৭ নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যবস্থা জাতিসংঘে বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্বকে প্রাধান্য দিয়েছেন প্রধানমন্ত্রী সামরিক ঘাঁটির সুরক্ষায় ‘ফোর্ট্রেস আমেরিকা’ ঘোষণা যুক্তরাষ্ট্রের ট্রাম্প-মোদির ‘ফলপ্রসূ’ ফোনালাপ ভেঙে দেওয়া হলো নিউজিল্যান্ডের পার্লামেন্ট টিভির অভিজ্ঞতায় বিমান কন্ট্রোল করেছিলেন প্লাম্বার, বীরত্ব দেখান ডেন্টিস্ট সুপার ইন্টেলিজেন্স নিয়ে হোয়াইট হাউসের নতুন সমঝোতা, ৪ স্তরের নিরাপত্তা কাঠামো বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক করতে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান কংগ্রেসম্যান গ্রেগরি মিক্সের
Logo
logo

ব্রাজিলের ফিরমিনোর স্বপ্নের দিনে লিভারপুলের রেকর্ড ৯ গোল


খবর   প্রকাশিত:  ১৭ ডিসেম্বর, ২০২৩, ১২:৪৫ পিএম

>
ব্রাজিলের ফিরমিনোর স্বপ্নের দিনে লিভারপুলের রেকর্ড ৯ গোল

অ্যানফিল্ডে প্রায় বিস্মৃত হতে বসেছিলেন রবার্তো ফিরমিনো। একসময় মোহামেদ সালাহ-সাদিও মানেদের সঙ্গে মিলে প্রিমিয়ার লিগে সময়ের অন্যতম প্রতাপশালী ‘ফ্রন্ট থ্রি’র অংশ ছিলেন এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার। তবে চোট আর ফর্মহীনতা তার একাদশের জায়গাটি কেড়ে নেয়। দিয়োগো জোতা-লুইস দিয়াজদের দাপটে এখন সেভাবে সুযোগও পান না। তবে শনিবার (২৭ আগস্ট) রাতে প্রিমিয়ার লিগে বোর্নমাউথের নিজের সেই পুরনো আগুনে রূপে ধরা দিলেন ফিরমিনো। তার জোড়া গোল এবং হ্যাটট্রিক অ্যাসিস্টে ৯-০ গোলের রেকর্ড ব্যবধানে লিগে মৌসুমের প্রথম জয় পেয়েছে লিভারপুল।

অ্যানফিল্ডে ম্যাচের প্রথম ছয় মিনিটের মধ্যেই ২-০ গোলে এগিয়ে যায় লিভারপুল। ফিরমিনোর বানিয়ে দেওয়া বল জালে ঠেলে অলরেডদের এগিয়ে দেন লুইস দিয়াজ এবং হার্ভি এলিয়ট। ২৮ মিনিটে আবারও ফিরমিনোর অ্যাসিস্ট, এবার বল জালে পাঠানোর দায়িত্ব সারেন ট্রেন্ট অ্যালেক্সান্ডার-আর্নল্ড। অ্যাসিস্টের হ্যাটট্রিক করার মিনিট তিনেক পর ফিরমিনো নিজেই লক্ষ্যভেদ করেন। মাত্র ৩১ মিনিটে ৪-০ গোলের লিড পেয়ে যায় স্বাগতিকরা।