NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

সামান্তা মানিকের ‘সুইট সিক্সটিন’ দিবস জাঁকজমকপূর্ণভাবে পালিত


খবর   প্রকাশিত:  ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০৯ এএম

সামান্তা মানিকের ‘সুইট সিক্সটিন’ দিবস জাঁকজমকপূর্ণভাবে পালিত

হাকিকুল ইসলাম খোকন,

মুলধারার ক্লিনটন ডেমোক্রেটিক ক্লাবের সাধারণ সম্পাদক ও সাংকৃতিক দম্পতি দেলওয়ার মানিক ও সেলিনা মানিকের ষোড়শী তনয়া সামান্তা মানিকের 'সুইট সিক্সটিন' দিবস জাঁকজমকপূর্ণভাবে গত রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, নিউইয়র্কের সাউথ জ্যামাইকায় তাদের বাসার পেছনের বিশাল বেকইয়ার্ডে পালিত হয়।খবর আইবিএননিউজ ।

 


জন্মদিনের এই অনুষ্ঠানে দুই শতাধিক অতিথি অংশ নেন, সাথে অংশ নেন সামন্তা মানিকের সহপাঠীদের অনেকেই।

 

অতিথিদের মাঝে ছিলেন কুইনস সিভিল কোর্ট জজ একমাত্র বাংলাদেশী সুমা সাঈদ, বাপসনিউজ এডিটর ও সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, আইবিএন নিউজ এর সম্পাদক আয়েশা  আক্তার রুবি, বাংলাভিশন টিভি নর্থ আমেরিকা সাংবাদিক আহমেদ সোহেল, মুলধারার রাজনীতিক মিজান চৌধুরী, বাংলাদেশ সোসাইটির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক নূরুল হক ও স্ত্রী মিসেস হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, মিসেস আজাদ, জাকির হোসেন হাওলাদার,আজাদ, মোশাররফ হোসেন সবুজ প্রমুখসহ প্রবাসী বাংলাদেশি ও মুলধারার কমিউনিটির নেতৃবৃন্দ ।

অনুষ্ঠানটি স্থানীয় সময় বিকাল ৩ টা থেকে শুরু করে রাত ৮ টা পর্যন্ত চলে।