NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬ | ১৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
নেপালের বন্যা জলবায়ু নিয়ে বিশ্বকে আরও সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছে: জিসিএফ প্রধান বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা
Logo
logo

এবার ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিল ফ্রান্স


খবর   প্রকাশিত:  ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০৯ এএম

এবার ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিল ফ্রান্স

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁন জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছেন। তিনি বলেন, শান্তির পথ তৈরি করা এখন জরুরি এবং দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধান ছাড়া স্থায়ী শান্তি সম্ভব নয়।

জাতিসংঘে ভাষণে ম্যাক্রোঁন বলেন, শান্তির সময় এসেছে। যুদ্ধ বন্ধ করার সময় এসেছে।

নিরীহ মানুষ হত্যা বন্ধ করতে হবে। যেসব মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে, তাদের দুর্দশা শেষ করতে হবে। এখনই পদক্ষেপ না নিলে আমরা স্থায়ী শান্তির সুযোগ হারাব।

 

তিনি আরো বলেন, আজ ফ্রান্স ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিল।

এর মানে ইসরায়েলের অধিকার ক্ষুণ্ন হবে না। ফিলিস্তিনিদের অধিকার দেওয়া মানে ইসরায়েলিদের অধিকার কেড়ে নেওয়া নয়।

 

ম্যাক্রোঁন জানান, অ্যান্ডোরা, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, লুক্সেমবার্গ, মাল্টা, মোনাকো, যুক্তরাজ্য, কানাডা ও সান মারিনো ইতিমধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। জুলাই মাসে এসব দেশ শান্তির পথ বেছে নেওয়ার দায়িত্বশীল সিদ্ধান্ত নিয়েছে।

স্পেন, আয়ারল্যান্ড, নরওয়ে ও সুইডেনও একই পথে এগোচ্ছে।

 

তিনি হামাসের হাতে আটক ৪৮ জন জিম্মিকে মুক্ত করার দাবি জানান এবং ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার নিন্দা করেন। ম্যাক্রোঁন বলেন, এখন আর অপেক্ষা করার সময় নেই। চলমান যুদ্ধের কোনো ন্যায্যতা নেই। আমাদের দায়িত্ব এই যুদ্ধের চূড়ান্ত অবসান ঘটানো।