NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া ডন-সামিরার সেই ‘অন্তরঙ্গ’ ছবির নেপথ্যে কী? জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী খাবারের ভ্যানে বিমান বদলেছিলেন ট্রাম্প!
Logo
logo

নিউইয়র্কে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী


খবর   প্রকাশিত:  ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:০৯ এএম

নিউইয়র্কে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ২২ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন। নিউইয়‌র্কে অবস্থানকা‌লে প্রধান উপ‌দেষ্টার স‌ঙ্গে বৈঠক করার কথা র‌য়ে‌ছে পা‌কিস্তা‌নের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের।

বুধবার (১৭ সে‌প্টেম্বর) রাজধানীর ফ‌রেন সা‌র্ভিস একা‌ডে‌মি‌তে এক সংবাদ স‌ম্মেল‌নে এই তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

তৌহিদ হোসেন জানান, আগামী ২২ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশে রওনা দিচ্ছেন প্রধান উপদেষ্টা।

আগামী ২৬ সেপ্টেম্বর তিনি অধিবেশনে বক্তব্য রাখবেন। অধিবশনে যোগদানকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী, জাতিসংঘ মহাসচিব, মহাসচিবের মায়ানমারবিষয়ক দূতের সঙ্গে বৈঠক হবে। এ ছাড়া শেষ পর্যন্ত আরো বেশ কয়েকজন নেতার সঙ্গে বৈঠক হতে পারে প্রধান উপ‌দেষ্টার।

 

তৌহিদ হোসেন জানান, প্রধান উপদেষ্টা আগামী আগামী ২২ সেপ্টেম্বর একটি বাণিজ্যিক ফ্লাইটে নিউইয়র্কে পৌঁছাবেন।

২৬ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ আলোচনা পর্বে বক্তব্য রাখবেন। তিনি তার বক্তব্যে জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার আশা-আকাঙ্ক্ষার প্রেক্ষিতে বিগত এক বছরে বাংলাদেশে ঘটে যাওয়া সংস্কার ও আগামী দিনে নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার দৃঢ় প্রত্যয় বিশ্বদরবারে তুলে ধরবেন বলে আশা করা যাচ্ছে।