NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, অক্টোবর ২, ২০২৬ | ১৬ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
মার্শাল দ্বীপপুঞ্জের পারমাণবিক ক্ষতি মোকাবিলায় যুক্তরাষ্ট্রকে আরও পদক্ষেপের আহ্বান জাতিসংঘের যুক্তরাষ্ট্রের নির্দেশে আগেভাগেই নিউইয়র্ক ছাড়ল ইরানি জাতিসংঘ প্রতিনিধি দল ইরানের নিষেধাজ্ঞা এড়ানো এ-৭ নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যবস্থা জাতিসংঘে বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্বকে প্রাধান্য দিয়েছেন প্রধানমন্ত্রী সামরিক ঘাঁটির সুরক্ষায় ‘ফোর্ট্রেস আমেরিকা’ ঘোষণা যুক্তরাষ্ট্রের ট্রাম্প-মোদির ‘ফলপ্রসূ’ ফোনালাপ ভেঙে দেওয়া হলো নিউজিল্যান্ডের পার্লামেন্ট টিভির অভিজ্ঞতায় বিমান কন্ট্রোল করেছিলেন প্লাম্বার, বীরত্ব দেখান ডেন্টিস্ট সুপার ইন্টেলিজেন্স নিয়ে হোয়াইট হাউসের নতুন সমঝোতা, ৪ স্তরের নিরাপত্তা কাঠামো বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক করতে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান কংগ্রেসম্যান গ্রেগরি মিক্সের
Logo
logo

শুরুতেই আফগানদের তোপ, ৫ রানে ৩ উইকেট নেই শ্রীলঙ্কার


খবর   প্রকাশিত:  ৩১ মার্চ, ২০২৪, ০৭:৩৬ এএম

>
শুরুতেই আফগানদের তোপ, ৫ রানে ৩ উইকেট নেই শ্রীলঙ্কার

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্তটা তাহলে সঠিকই ছিল আফগান অধিনায়ক মোহাম্মদ নবীর! অন্তত এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে শুরুর তিন ওভারে আফগানিস্তান বোলারদের পারফর্ম্যান্স বলছে তাই। শুরুতেই তোপের মুখে ফেলে দিয়েছেন শ্রীলঙ্কান ব্যাটসম্যানদের। তাতে ৫ রান তুলতেই ৩ উইকেট হাওয়া হয়ে গেছে স্বাগতিকদের।

শুরুটা করেছিলেন ফজলহক ফারুকি। প্রথম ওভারের পঞ্চম ডেলিভারিতে তার করা বলটা মিডল-অফ স্টাম্পে গুড লেন্থে পড়ে একটু সুইং নিয়ে চলে যায় লেগ স্টাম্পে। স্কয়ার লেগ অঞ্চলে ফ্লিক করে পাঠাতে চেয়েছিলেন কুশল মেন্ডিস, ব্যাটে বলে হয়নি, বল গিয়ে সোজা আঘাত হানে প্যাডে। শুরুতে আম্পায়ার সায় না দিলেও রিভিউ নিয়ে সফল হয় আফগানরা, পায় প্রথম উইকেটের দেখা।

এরপরের বলে আরও এক সফলতা। এবার বাঁহাতি ব্যাটসম্যান চারিথ আসালঙ্কা বনলেন ফারুকির শিকার। লেন্থ বলটা অফ স্টাম্পের একটু বাইরে পড়ে আসালঙ্কাকে চমকে দিয়ে ঢোকে ভেতরে। এলবিডব্লিউর আবেদনে এবার সফলতা পায় আফগানরা।

পরের ওভারের শেষ বলে পাথুম নিসাঙ্কা প্রতি আক্রমণে চমকে দিতে চেয়েছিলেন প্রতিপক্ষকে। নাভিন উল হকের অফ স্টাম্পের একটু বাইরে পড়া বলটাকে তুলে দিতে চেয়েছিলেন কভারের একটু ওপর দিয়ে। সে চেষ্টায় ব্যর্থ তো তিনি হয়েছেনই, উল্টো তার ‘ব্যাট ছুঁয়ে’ বলটা গিয়ে জমা পড়েছে উইকেটরক্ষক রাহমানউল্লাহ গুরবাজের হাতে।

সে সিদ্ধান্ত রিভিউ করেন নিসাঙ্কা। ব্যাটে বলের কোনো ছোঁয়ার প্রমাণ আল্ট্রাএজেও দেখা যায়নি। তবু আম্পায়ার নিজের সিদ্ধান্তেই অটল থাকেন। যা বিতর্কের জন্ম দিতে পারে বৈকি!