NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬ | ৩১ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানকে সহায়তা, রুশ ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা যুক্তরাজ্য কি ভাঙনের পথে? আত্মনিয়ন্ত্রণের দাবিতে একই মঞ্চে স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড ক্ষমতার ভারসাম্য বদলাচ্ছে, নতুন বৈশ্বিক ব্যবস্থার আহ্বান গুতেরেসের কূটনীতি থমকে যাওয়ায় হরমুজ প্রণালি বন্ধ রাখার ঘোষণা ইরানের ট্রাম্পের মেইল-ইন ভোটের বিধিনিষেধ ফের আটকালেন বিচারক রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার সিলেট যাচ্ছেন মির্জা ফখরুল আমি সব সময় প্রতিশ্রুতি রক্ষা করি : ট্রাম্প জাভা সাগরে ফেরি উল্টে ৬ জনের মৃত্যু, নিখোঁজ ১২৯ যাত্রী একই ঘটনার পুনরাবৃত্তি, চ্যাম্পিয়ন হয়েও নাকভির কাছ থেকে ট্রফি নিল না ভারতীয় দল ট্রাম্পের ৯/১১ স্মরণ, $৫,০০০ ডিভিডেন্ড প্রস্তাব
Logo
logo

বাংলাদেশকে উড়িয়ে দারুণ শুরু শ্রীলঙ্কার


খবর   প্রকাশিত:  ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০৯ এএম

বাংলাদেশকে উড়িয়ে দারুণ শুরু শ্রীলঙ্কার

জাকের আলী অনিক আর শামীম হোসেন পাটোয়ারীর লড়াই কোনো কাজেই লাগলো না। যে উইকেটে শ্রীলঙ্কান বোলাররা বিধ্বংসী হয়ে উঠেছিল, সেই একই উইকেটে বাংলাদেশের বোলাররা হয়ে গেলেন নখ-দন্তহীন। ফলে ১৪০ রানের লক্ষ্য ৩২ বল এবং ৬ উইকেট হাতে রেখে টপকে গেলো শ্রীলঙ্কা।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৫ উইকেট হারিয়ে ১৩৯ রান। জবাবে ব্যাট করতে নেমে ১৪.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা।

১৪০ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা শ্রীলঙ্কার শুরুতেই কুশল মেন্ডিসের উইকেট তুলে নেন মোস্তাফিজুর রহমান। দলের ১৩ রানের মাথায় মেন্ডিস আউট হলেও পাথুম নিশাঙ্কা আর কামিল মিশারা দ্বিতীয় উইকেট জুটিতে ঝোড়ো ব্যাটিং করে শ্রীলঙ্কার জয় নিশ্চিত করে ফেলেন।

৯৫ রানের জুটি গড়ে তোলেন এ দু‘জন। ৩৪ বলে ৫০ রান করে আউট হন পাথুম নিশাঙ্কা। ৩২ বলে ৪৬ রান করে অপরাজিত থেকে যান কামিল মিশারা। ৯ বলে ৯ রান করে শেখ মেহেদীর বলে এলবিডব্লিউ হন কুশল পেরেরা। এরপর ব্যাট করতে নেমে ৩ বলে ১ রান করে আউট হন দাসুন শানাকা। চারিথ আশালঙ্কা ৪ বলে ১০ রান করে লঙ্কানদের জয় এনে দেন।

 

বাংলাদেশের বোলারদের হয়ে শেখ মেহেদী হাসান ৪ ওভারে ২৯ রান দিয়ে নেন ২ উইকেট। ১টি করে নেন মোস্তাফিজুর রহমান ও তানজিম সাকিব।

 

 

 

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। শূন্য রানেই হারায় ২ উইকেট। এরপর ১১ রানে ৩য়, ৩৮ রানে ৪র্থ ও ৫৩ রানে হারায় ৫ম উইকেট। এরপরই ঘুরে দাঁড়ান জাকের আলী অনিক ও শামীম হোসেন পাটোয়ারী। অপরাজিত ৮৬ রানের জুটি গড়ে ১৩৯ রানের লড়াকু পুঁজি এনে দেন তারা দু‘জন। ৩৪ বলে ৪১ রান করেন জাকের আলী অনিক ও সমান বলে ৪২ রান করেন শামীম হোসেন পাটোয়ারী। ২৮ রান করেন লিটন দাস।