NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া ডন-সামিরার সেই ‘অন্তরঙ্গ’ ছবির নেপথ্যে কী? জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী খাবারের ভ্যানে বিমান বদলেছিলেন ট্রাম্প!
Logo
logo

লন্ডনে উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা আওয়ামী লীগের নেতাকর্মীদের


খবর   প্রকাশিত:  ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০৯ এএম

লন্ডনে উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা আওয়ামী লীগের নেতাকর্মীদের

লন্ডনে একটি সেমিনার থেকে বের হওয়ার সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসময় উপদেষ্টার গাড়ি মনে করে একটি গাড়িতে ডিম নিক্ষেপ করেন তারা। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে লন্ডনের সোয়াস ইউনিভার্সিটির (স্কুল অব অরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ) খালিলি লেকচার থিয়েটার হলে উপদেষ্টা মাহফুজ আলমের ‘জুলাই আপ্রাইজিং কনভারসেশন’ অনুষ্ঠিত হয়।

জানা গেছে, স্থানীয় সময় বিকেল ৪টায় অনুষ্ঠানটি শুরু হয়।

নির্ধারিত সময়েই অনুষ্ঠানে যোগ দেন উপদেষ্টা। এসময় ইউনিভার্সিটির সামনে বিক্ষোভ করতে শুরু করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। তবে সোয়াস কর্তৃপক্ষের অনুরোধে বাড়তি পুলিশি নিরাপত্তা থাকায় সেখানে যেতে সমস্যা হয়নি উপদেষ্টা ও হাইকমিশনের কর্মকর্তাদের। তারা ভেতরে ঢোকার পর পার্কিংয়ে থাকা গাড়িতে ডিম নিক্ষেপ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
পরে সন্ধ্যা ৭টার দিকে ক্যাম্পাসের পেছনের রাস্তা দিয়ে হাইকমিশনের গাড়ি বের হলে গাড়ির ওপর ডিম নিক্ষেপ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসময় হাইকমিশনের কালো রঙের বিএমডব্লিউ গাড়ির সামনে শুয়ে পড়ার চেষ্টা করেন তাদের কয়েকজন। কিন্তু পুলিশের হস্তক্ষেপে তাদের সেই চেষ্টা ব্যর্থ হলেও তারা গাড়ির ওপর ডিম নিক্ষেপ করেন।

 

তবে হাইকমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, ওই গাড়িতে উপদেষ্টা মাহফুজ আলম ছিলেন না।

তিনি অন্য রাস্তা দিয়ে সোয়াস ক্যাম্পাস ত্যাগ করেন। পরে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে ‘জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা বলেন, ‘আজ আমি আওয়ামী লীগের আক্রমণের কাছাকাছি পর্যায়ে ছিলাম।’