NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬ | ৩১ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানকে সহায়তা, রুশ ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা যুক্তরাজ্য কি ভাঙনের পথে? আত্মনিয়ন্ত্রণের দাবিতে একই মঞ্চে স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড ক্ষমতার ভারসাম্য বদলাচ্ছে, নতুন বৈশ্বিক ব্যবস্থার আহ্বান গুতেরেসের কূটনীতি থমকে যাওয়ায় হরমুজ প্রণালি বন্ধ রাখার ঘোষণা ইরানের ট্রাম্পের মেইল-ইন ভোটের বিধিনিষেধ ফের আটকালেন বিচারক রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার সিলেট যাচ্ছেন মির্জা ফখরুল আমি সব সময় প্রতিশ্রুতি রক্ষা করি : ট্রাম্প জাভা সাগরে ফেরি উল্টে ৬ জনের মৃত্যু, নিখোঁজ ১২৯ যাত্রী একই ঘটনার পুনরাবৃত্তি, চ্যাম্পিয়ন হয়েও নাকভির কাছ থেকে ট্রফি নিল না ভারতীয় দল ট্রাম্পের ৯/১১ স্মরণ, $৫,০০০ ডিভিডেন্ড প্রস্তাব
Logo
logo

ইউএস ওপেন সিনারকে উড়িয়ে চ্যাম্পিয়ন আলকারাজ


খবর   প্রকাশিত:  ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০৯ এএম

ইউএস ওপেন সিনারকে উড়িয়ে চ্যাম্পিয়ন আলকারাজ

দেখে মনে হচ্ছিল না, তার প্রতিপক্ষ ছিল ইয়ানিক সিনার। সেই সিনার যিনি চলতি বছর চারটি গ্র্যান্ড স্ল্যামেরই ফাইনালে উঠেছেন, জিতেছেন দুটি। এই ম্যাচে নামার আগে বিশ্বের এক নম্বর টেনিস তারকাও ছিলেন তিনি।

সেই সিনারকে রীতিমত উড়িয়ে দিলেন আলকারাজ। স্প্যানিশ আর্মাডায় ধ্বংস হয়ে গেল ইতালির দুর্গ। সোমবার চার সেটের লড়াইয়ে সিনারকে ৬-২, ৩-৬, ৬-১, ৬-৪ গেমে হারিয়ে ইউএস ওপেন চ্যাম্পিয়ন হয়েছেন আলকারাজ।

 

এই জয়ের ফলে সিনারকে টপকে আবার বিশ্বের এক নম্বর পুরুষ টেনিস খেলোয়াড় হয়েছেন আলকারাজ। সিংহাসন ফিরে পেয়েছেন তিনি।

চলতি বছর চারটি গ্র্যান্ড স্ল্যামের দুটি জিতলেন আলকারাজ (ফরাসি ওপেন ও ইউএস ওপেন), বাকি দুটি সিনারের (অস্ট্রেলিয়ান ওপেন ও উইম্বলডন) দখলে। পুরুষদের সিঙ্গলসে শেষ ১১টি গ্র্যান্ড স্ল্যামের মধ্যে ১০টি নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছেন দুই তারকা। আলকারাজ ছয়টি, সিনার চারটি। দুই তারকার দ্বৈরথকে ‘সিন-কারাজ’ নামে ডাকা শুরু করেছেন টেনিস ভক্তেরা। কিন্তু ইউএস ওপেনের ফাইনালে সেই উত্তাপ দেখা গেল না।

 

 

 

আর্থার অ্যাশ স্টেডিয়ামে সিনারের থেকে অনেকটা এগিয়ে ছিলেন আলকারাজ। দাপুটে খেলে ২ ঘণ্টা ৪২ মিনিটে খেলার যবনিকা টেনে দিয়েছেন তিনি।