NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬ | ১৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
নেপালের বন্যা জলবায়ু নিয়ে বিশ্বকে আরও সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছে: জিসিএফ প্রধান বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা
Logo
logo

যুক্তরাজ্যে ফিলিস্তিনপন্থি বিক্ষোভে ব্যাপক ধরপাকড়, ৪ শতাধিক গ্রেফতার


খবর   প্রকাশিত:  ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০৯ এএম

যুক্তরাজ্যে ফিলিস্তিনপন্থি বিক্ষোভে ব্যাপক ধরপাকড়, ৪ শতাধিক গ্রেফতার

যুক্তরাজ্যে ফিলিস্তিনপন্থি সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে হওয়া বিক্ষোভে ব্যাপক ধরপাকড় চালিয়েছে পুলিশ। শনিবার (৬ সেপ্টেম্বর) লন্ডনে ব্রিটিশ পার্লামেন্টে ভবনের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। এসময় অন্তত ৪২৫ জনকে গ্রেফতার করা হয়।

ডিফেন্ড আওয়ার জুরিজ নামের একটি প্রচারগোষ্ঠী এই সমাবেশের আয়োজন করে। তারা জানায়, প্রায় দেড় হাজার মানুষ এদিন পার্লামেন্ট স্কয়ারে জড়ো হন। সংগঠনটির পক্ষ থেকে অভিযোগ করা হয়, মেট্রোপলিটন পুলিশ বিক্ষোভকারীদের ওপর চড়াও হয়ে অনেকে মারধর করেছে, অনেককে শুধু ‘আমি গণহত্যার বিরোধী, আমি প্যালেস্টাইন অ্যাকশনকে সমর্থন করি’ লেখা প্ল্যাকার্ড হাতে রাখার কারণে গ্রেফতার করা হয়েছে।

 

যুক্তরাজ্যের বার্তা সংস্থা প্রেস অ্যাসোসিয়েশন জানায়, পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠি ব্যবহার করে এবং অন্তত একজনকে গ্রেফতারের সময় রক্তাক্ত অবস্থায় দেখা যায়।

 

লন্ডনের মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, তাদের ওপর হামলা, পুলিশকে ঘুষি মারা, লাথি মারা, থুতু নিক্ষেপ, পানি ও বোতল ছোড়াসহ নানা অভিযোগে মোট ৪২৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

গত জুলাইয়ে যুক্তরাজ্য সরকার ‘টেররিজম অ্যাক্ট ২০০০’-এর আওতায় প্যালেস্টাইন অ্যাকশনকে নিষিদ্ধ ঘোষণা করে। এর আগে সংগঠনের সদস্যরা দক্ষিণ ইংল্যান্ডের একটি বিমানঘাঁটিতে প্রবেশ করে দুটি যুদ্ধবিমানে প্রায় ৭০ লাখ পাউন্ড সমপরিমাণ ক্ষতি করেছিল।

মানবাধিকার সংগঠনগুলো বলছে, এভাবে গ্রেফতার ও সংগঠনটিকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত মতপ্রকাশের স্বাধীনতার ওপর ভয়াবহ প্রভাব ফেলবে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইউকের কর্মকর্তা কেরি মস্কোগিউরি বলেন, শান্তিপূর্ণভাবে বসে প্রতিবাদ করার জন্য মানুষকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার করা হলে, বুঝতে হবে যুক্তরাজ্যে কিছু একটা ভয়াবহ ভুল হচ্ছে।

 

 

 

এর আগে, গত আগস্টে অনুষ্ঠিত এক বিক্ষোভে রেকর্ড ৫৩২ জনকে গ্রেফতার করেছিল পুলিশ।