NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬ | ১৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
নেপালের বন্যা জলবায়ু নিয়ে বিশ্বকে আরও সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছে: জিসিএফ প্রধান বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা
Logo
logo

যুদ্ধের পর ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চয়তা দেবে ২৬ দেশ: ম্যাক্রোঁ


খবর   প্রকাশিত:  ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০৯ পিএম

যুদ্ধের পর ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চয়তা দেবে ২৬ দেশ: ম্যাক্রোঁ

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, ইউক্রেনকে যুদ্ধ-পরবর্তীসময়ে নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার জন্য ২৬টি দেশ প্রতিশ্রুতি দিয়েছে, যার আওতায় স্থল, সমুদ্র ও আকাশপথে আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হবে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ইউক্রেনের মিত্রদের এক শীর্ষ সম্মেলনের পর প্যারিসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পাশে দাঁড়িয়ে ম্যাক্রোঁ এই ঘোষণা দেন।

 

তিনি আরও জানান, সম্মেলনের পর তিনি, ইউরোপীয় নেতারা এবং জেলেনস্কি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি ফোনালাপ করেন এবং এই নিরাপত্তা নিশ্চয়তায় মার্কিন ভূমিকা আগামী কিছু দিনের মধ্যেই চূড়ান্ত হবে।

পরবর্তীতে এক প্রশ্নে ট্রাম্প বলেন, তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলার পরিকল্পনা করছেন। আমাদের মধ্যে ইতিবাচক সংলাপ চলছে।

 

মূলত ৩৫টি দেশের অংশগ্রহণে আয়োজিত এই সম্মেলনে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা চূড়ান্ত করা এবং যুক্তরাষ্ট্রের সমর্থন চাওয়া ছিল প্রধান লক্ষ্য।

এই নিরাপত্তা নিশ্চয়তাগুলোর উদ্দেশ্য হলো রাশিয়াকে প্রতিরোধ করা, যাতে তারা ভবিষ্যতে ইউক্রেনের ওপর আবার আক্রমণ করতে না পারে। ইউক্রেনকে আশ্বস্ত করা যে যুদ্ধ শেষ হওয়ার পরও তার নিরাপত্তা নিশ্চিত থাকবে।

ম্যাক্রোঁ বলেন, যেদিন সংঘাত থামবে, সেদিন থেকেই এই নিরাপত্তা নিশ্চয়তা কার্যকর হবে।