NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬ | ৩১ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানকে সহায়তা, রুশ ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা যুক্তরাজ্য কি ভাঙনের পথে? আত্মনিয়ন্ত্রণের দাবিতে একই মঞ্চে স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড ক্ষমতার ভারসাম্য বদলাচ্ছে, নতুন বৈশ্বিক ব্যবস্থার আহ্বান গুতেরেসের কূটনীতি থমকে যাওয়ায় হরমুজ প্রণালি বন্ধ রাখার ঘোষণা ইরানের ট্রাম্পের মেইল-ইন ভোটের বিধিনিষেধ ফের আটকালেন বিচারক রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার সিলেট যাচ্ছেন মির্জা ফখরুল আমি সব সময় প্রতিশ্রুতি রক্ষা করি : ট্রাম্প জাভা সাগরে ফেরি উল্টে ৬ জনের মৃত্যু, নিখোঁজ ১২৯ যাত্রী একই ঘটনার পুনরাবৃত্তি, চ্যাম্পিয়ন হয়েও নাকভির কাছ থেকে ট্রফি নিল না ভারতীয় দল ট্রাম্পের ৯/১১ স্মরণ, $৫,০০০ ডিভিডেন্ড প্রস্তাব
Logo
logo

শিশুর অপুষ্টি রোধে ডব্লিউএফপিকে স্কুল ফিডিং বাড়ানোর আহ্বান


খবর   প্রকাশিত:  ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০৯ এএম

শিশুর অপুষ্টি রোধে ডব্লিউএফপিকে স্কুল ফিডিং বাড়ানোর আহ্বান

বাংলাদেশে শিশুদের অপুষ্টি সমস্যা মোকাবিলায় ডব্লিউএফপি’র স্কুল ফিডিং কর্মসূচিকে আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বুধবার (২ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

 

এর আগে বৃহস্পতিবার (২৮ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) উপ-কার্যনির্বাহী পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা কার্ল স্কাউয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ আহ্বান জানান।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন ডব্লিউএফপি’র এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক সামির সুধীর ওয়ানমালি এবং বাংলাদেশে ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টর ডোমেনিকো স্কালপেলি।

 

বৈঠকে রোহিঙ্গা সংকটে সহায়তা, ভবিষ্যৎ অর্থায়ন সংকট মোকাবিলা, নতুন দাতা খোঁজা এবং প্রত্যাবাসন প্রক্রিয়া ত্বরান্বিত করার মতো বিষয়গুলো আলোচনায় আসে।

 

 

 

জানা গেছে, কার্ল স্কাউ সম্প্রতি কক্সবাজারে আয়োজিত স্টেকহোল্ডারস ডায়ালগ: টেকঅ্যাওয়েজ টু দ্য হাই-লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গ্যা সিচুয়েশন (২৪-২৬ আগস্ট) সভায়ও অংশগ্রহণ করেন।