NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬ | ৩১ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানকে সহায়তা, রুশ ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা যুক্তরাজ্য কি ভাঙনের পথে? আত্মনিয়ন্ত্রণের দাবিতে একই মঞ্চে স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড ক্ষমতার ভারসাম্য বদলাচ্ছে, নতুন বৈশ্বিক ব্যবস্থার আহ্বান গুতেরেসের কূটনীতি থমকে যাওয়ায় হরমুজ প্রণালি বন্ধ রাখার ঘোষণা ইরানের ট্রাম্পের মেইল-ইন ভোটের বিধিনিষেধ ফের আটকালেন বিচারক রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার সিলেট যাচ্ছেন মির্জা ফখরুল আমি সব সময় প্রতিশ্রুতি রক্ষা করি : ট্রাম্প জাভা সাগরে ফেরি উল্টে ৬ জনের মৃত্যু, নিখোঁজ ১২৯ যাত্রী একই ঘটনার পুনরাবৃত্তি, চ্যাম্পিয়ন হয়েও নাকভির কাছ থেকে ট্রফি নিল না ভারতীয় দল ট্রাম্পের ৯/১১ স্মরণ, $৫,০০০ ডিভিডেন্ড প্রস্তাব
Logo
logo

এনবিআরের সহকারী কমিশনার জান্নাতুল ফেরদৌস বরখাস্ত


খবর   প্রকাশিত:  ০২ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০৯ এএম

এনবিআরের সহকারী কমিশনার জান্নাতুল ফেরদৌস বরখাস্ত

৩৮ লাখ টাকা ঘুষ গ্রহণের অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সহকারী কমিশনার জান্নাতুল ফেরদৌস মিতুকে সাময়িকভাবে বরখাস্ত করেছে সরকার। তিনি ঢাকার কর অঞ্চল-৫-এ কর্মরত ছিলেন।

আজ সোমবার (১ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) কর-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জান্নাতুল ফেরদৌস মিতু ৩৮ লাখ টাকার বিনিময়ে আয়কর আইনজীবী সালাহ উদ্দিন আহমেদের কাছে কর-সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি (পুরনো আয়কর রিটার্ন, অর্ডার শিট, কর নির্ধারণী আদেশ, আপিল-ট্রাইব্যুনাল আদেশসমূহ এবং অন্য ডকুমেন্টসমূহ) হস্তান্তর করেছেন।

 

এ ঘটনায় তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক কার্যধারা শুরু করা হয়েছে। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি-১২ অনুযায়ী তাকে এনবিআরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়ে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আদেশে আরো বলা হয়েছে, বরখাস্তের সময়ে বিধি মোতাবেক তিনি খোরপোশ ভাতা পাবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হয়েছে।